সর্বশেষ
সর্বশেষ

Day: January 13, 2023

রংপুরে জনতা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে জনতা ক্লাবের উদ্যোগে আসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সাকাল ১১টায় নগরীর পীরজাবদ কলেজপড়া প্রাইনলেন এলাকায় অবস্থিত কার্যালয়ে ১০০ জন আসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ নাসিম উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভপতি (শিক্ষক) মোঃ হাবিবুর রহমান (ভুট্টু), জনতা ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সহ সভাপতি লুৎফর রহমান, ক্রীড়া সম্পাদক ইয়াহিয়া খান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ, মোস্তাক আহমেদ প্রমুখ। শীতবস্ত্র বিতরণের আগে অত্র ক্লাবের সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ খতিবার রহমান ।

Read More »

রংপুরে সুরচর্চা কেন্দ্রের স্মরণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে সুরচর্চা কেন্দ্রের আয়োজনে স্মরণ সভা ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় ভাওয়াইয়া গানের পুরোধা ব্যক্তিত্ব, প্রখ্যাত গীতিকার,সুরকার, কন্ঠশিল্পী, বাংলাদেশ বেতারের সাবেক উপ মূখ্য সংগীত পরিচালক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন এঁর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণ সভা ও সংগীতানুষ্ঠান “ দারুন বিধি রে” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব-৭৭”। সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সভাপতিপ্রেসক্লাব মাহবুব রহমান হাবু এবং সভাপতি, গীদালের আখড়া, রংপুর ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট গীতিকার-সুরকার-কন্ঠশিল্পী, ভাওয়াইয়া গবেষক খন্দকার মোহাম্মদ আলী সম্্রাট। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী (দোতারা) মো: সোলায়মান। আরও উপস্থিত ছিলেন সুকান্ত রায় দুলাল,পরিমল চন্দ্র দেবনাথ, জয়ন্তি রাণী সরকার, সুশান্ত সরকার ও সুস্মিতা বনিক। অনুষ্ঠানে সিরাজ উদ্দীন এঁর রচিত ও সুর আরোপিত ভাওয়াইয়া গান পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থী ও নিজস্ব শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সূপর্না সরকার জয়া, রিধিমা রায় মেঘ,জয়ী ও দ্বিপাঞ্জলী দেবনাথ পূজা। উল্লেখ্য মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শিশু- কিশোরদের সংগঠনের অন্তর্ভুক্ত করে তাদের মানসিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত এ সংগঠন টি নিয়মিত ভাবে এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে ।

Read More »

রংপুরে বিশ্ব হাতের লেখা বিদস পালিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে বিশ্ব হাতের লেখা বিদস উপলক্ষে শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারী ) বিশ্ব হাতের লেখা বিদস উপলক্ষে রংপুর নগরীর মুন্সিপাড়ায় সুজন্স একাডেমি অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ও হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থ্াপনায় শতাধিক শিশু শিক্ষার্থিদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানর পরিচালক আবু মোঃ রিয়াজ মাহামুদ সুজন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সুস্মিতা রঞ্জন শাহা, লাইজু আক্তার, মাকসুদা আক্তার তৃষা, ইমরান সাদিয়া, শাহ নেওয়াজ আহমেদ। এ সময় সকল শিশু শিক্ষার্থি ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Read More »