জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে জনতা ক্লাবের উদ্যোগে আসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সাকাল ১১টায় নগরীর পীরজাবদ কলেজপড়া প্রাইনলেন এলাকায় অবস্থিত কার্যালয়ে ১০০ জন আসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ নাসিম উদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভপতি (শিক্ষক) মোঃ হাবিবুর রহমান (ভুট্টু), জনতা ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সহ সভাপতি লুৎফর রহমান, ক্রীড়া সম্পাদক ইয়াহিয়া খান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ, মোস্তাক আহমেদ প্রমুখ। শীতবস্ত্র বিতরণের আগে অত্র ক্লাবের সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ খতিবার রহমান ।
















