সর্বশেষ
সর্বশেষ

Day: January 22, 2023

রমজানে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে…বানিজ্য মন্ত্রী টিপু মুনশি

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমুল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে বলে হুশিয়ারী দিয়েছেন বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। তিনি আরো বলেন, রমজানে দুইবার টিসিবির পণ্য দেয়া হবে, যাতে মানুষের কোন সমস্যা না হয়। এসময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। রোববার(২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী শিল্প বানিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বানিজ্য মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমুল্যের স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভুর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি। অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনায় চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মঞ্জু আহমেদ আজাদ, রংপুর চেম্বারের পরিচালক ও মেলা উপ কমিটির যুগ্ম আহবায়ক জাভেদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, চেম্বারের শিল্প উদ্যোক্তা ও উন্নয়ন উপ-পরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধিজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, মেলায় বিভিন্ন পণ্যের ১৯৬ টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে।

Read More »

রমেকে পরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন রমেক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এসময় কর্মচারীরা পরিচালকের দ্রুত অপসারণ দাবি জানান। রোববার(২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মেডিকেল চত্বরে এ বিক্ষোভ মিছিল চলাকালীন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির(১৬-২০) এর সভাপতি শাহীনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি বাবু, রংপুর মেডিকেল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্বে আসার পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের উপর অত্যাচার চালিয়ে আসছে, সেই সাথে লাগামহীন দূর্নীতি করছেন তিনি। আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা দূর্নীতি করছেন তিনি। কোন বিষয়ে প্রতিবাদ করলেই ট্রান্সফার অথবা চাকুরীচ্যুতের ভয় দেখান। পরে কর্মচারীরা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা পরবর্তী কর্মসুচী ঘোষণা করে বিক্ষোভ শেষ করে। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময় তখনও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ শরীফুল হাসান হাসপাতালে আসেননি। অন্যদিকে একই দাবীতে একাত্বতা ঘোষণা করেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা।

Read More »

বৃহত্তর রংপুরের ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েআ টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরের ৫ জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত ‘বৃহত্তর রংপুরের ইতিহাস ‘ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শনিবার সন্ধ্যান্ধায় নগরীর আইডিয়া পাঠাগারে মোড়ক উন্মোচন করেন সম্মানিত অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা এসসি খান, বীরমুক্তিযোদ্ধা কালী রঞ্জনবর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুবাদক ও প্রকাশিত বইয়ের লেখক মোস্তফা তোফায়েল হোসেন। সঞ্চালনা করেন প্রকাশক ও কবি সাকিল মাসুদ । অনুষ্ঠানে লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুরের কবি ও লেখকগণ। বক্তব্যে বৃহত্তর রংপুরের ইতিহাস বইটি রংপুরের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করেন আলোচকগণ।

Read More »

রংপুরে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর নাট্যচক্রের আয়োজনে রংপুরে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর নাট্যচক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর নাট্যচক্রের সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হাসান। আলোচনা শেষ ৪দিনব্যাপী নাট্যোৎসবে নাটকের অভিনেতা ও পরিচালকদের মাঝে অনুুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মাননা স্মারক প্রদান করেন।

Read More »