জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর নাট্যচক্রের আয়োজনে রংপুরে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর নাট্যচক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর নাট্যচক্রের সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হাসান। আলোচনা শেষ ৪দিনব্যাপী নাট্যোৎসবে নাটকের অভিনেতা ও পরিচালকদের মাঝে অনুুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মাননা স্মারক প্রদান করেন।
















