সর্বশেষ
সর্বশেষ

Day: January 23, 2023

রমেক পরিচালকের অপসারণের দাবীতে ইন্টার্ণ চিকিৎসক ও কর্মচারীদের স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ দ্বিতীয় দিনেও দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের অপসারণের দাবীতে বিক্ষোভ করেছেন ইন্টার্ণ চিকিৎসক ও চতুর্থ শ্রেণি কর্মচারীরা। বিক্ষোভ শেষে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেন আন্দোলনকারীরা। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় পরিচালকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে। পরিচালকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ রাকিবুল হাসান তারেক, সাধারণ সম্পাদক ডাঃ কিশোর হাসান ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির(১৬-২০) এর সভাপতি শাহীন ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ কিশোর হাসান জানান, ২৬৬ জন ইন্টার্ণ চিকিৎসক পর্যায়ক্রমে ২৪ ঘন্টায় রংপুর বিভাগের মানুষকে সেবা দিয়ে আসছে, অথচ ইন্টার্ণ চিকিৎসকদের কোন সুযোগ সুবিধা নেই, পরিচয় পত্র নাই, ইন্টার্ণ চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত হোস্টেলে থাকার জন্য বেড, বিছানাও পানির ব্যবস্থা নেই। এ বিষয়ে অনেকবার পরিচালকের কাছে তুলে ধরলেও কোন সুরাহা না করে উল্টো খারাপ আচরণ করে কক্ষ থেকে বের করে দেয়। আমরা এসবের দ্রুত সমাধান চাই। এসময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্বে আসার পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের উপর অত্যাচার চালিয়ে আসছে, সেই সাথে লাগামহীন দূর্নীতি করছেন তিনি। এসব বিষয়ে প্রতিবাদ করায় মোবাইলে চাকুরীচুত করার ম্যাসেজ করে হুমকি প্রদান করেন। ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি, এরমধ্যে অপসারণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময় তখনও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ শরীফুল হাসান হাসপাতালে আসেননি। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ আ, ম, আখতারুজ্জামান জানান, তারা স্মারকলিপি দিয়েছেন। আমরা অভিযোগের বিষয়গুলো দেখছি। পরিচালক স্যারের সাথে এ বিষয়ে বসে কি সিদ্ধান্ত নেয়া যায়।

Read More »

রংপুরে নানা আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস পালিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বিশ্ব হাতের লেখার অঙ্গিকার, “সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুরে পালিত হয়েছে বিশ্ব হাতের লেখা দিবস।সামবার (২৩ জানুয়ারী) দিবসটি উপলক্ষে বিভাগীয় পর্যায়ে সুন্দর হাতের লেখা প্রতযোগিতার আয়োজন করেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর। ঘন্টাব্যাপী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে নগরীর মুনসি পাড়ায় অবস্থিত সুজন্স একাডেমীক কেয়ার এর সামনে সুন্দর লেখার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে মানববন্ধ তুলে ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংকন ও সুন্দর হাতের লেখা প্রশক্ষণ কেন্দ্র রংপুরের পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মাকসুদা আক্তার তৃষা, সুস্মিতা রঞ্জন সাহা হিয়া, ইমরানা সাদিয়া বতুল, জান্নাতুল নীরা, ইসরাত জাহান ও ইমাম হোসেন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এইচ এম কামরুজ্জামান, সাইফুল ইসলাম, মিনহাজ মাহমুদ নিয়াজ, জেরিন ফেরদৌসি জেবা, লিজা পারভীন, জান্নাতুল ফেরদৌস, ঝর্ণা আক্তার। এসময় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজন জানান, শিক্ষার্থীদের এখন হাতের লেখা বেশি সুন্দর না, অথচ একসময় হাতের লেখা সুন্দর হলে উত্তর পত্রে ভালো নম্বর পাওয়া যেত। শিক্ষার্থীদের হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া দরকার। আর হাতের লেখা সুন্দর করতে কিছু নিয়মের মধ্যদিয়ে লেখা লিখলেই সেই লেখা সুন্দর হবে।

Read More »

রংপুর মহানগর আ’লীগের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মানবতার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত শীতবস্ত্র কম্বল রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে নগরীর তাজহাট থানার ৪টি ওয়ার্ডে বিতরণ করা হয়। গতকাল সোমবার বিকালে নগরীর তাজহাট থানার মর্ডান মোড় অর্জনে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম । এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা কাওসার রাশেদ খান শরিফ, এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, সাইফুল ইসলাম, নিধুরাম অধিকারী, এ্যাড. বিভূতি ভুষন সুমন, ইদ্রস আলী, তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ সম্পাদক ও রসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, যুগ্ম সম্পাদক ঝর্না খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখঃ রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে তাজহাট থানার ৪টি ওয়ার্ডে ৪০০ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

Read More »

রংপুরে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ব্যবস্থাপনায় অত্র চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ গোলাম জাকারিয়া পিন্টু’র সভাপতিত্বে কোতয়ালী থানার সামনে লিটিল রংপুর ইন মিলনায়তনে সকাল ১১টায় কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে তিনদিন ব্যাপি বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলী আহমেদ চান্দ, পরিচালক সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, এ এস এম রুবাইয়াত ফারমান, মোছাঃ শাহনাজ বেগম, সদস্য ও ট্রেইনার সৈয়দ মাহাবুবুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী মোঃ আলমগীর হোসেন, মুন আহমেদ, আলবেদা আক্তার, আমেনা খাতুন হাসি সহ অন্যান্যরা জানান রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বেকার নারী ও পুরুষদের নিয়ে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে এ বিনামূল্যে এধরনের প্রশিক্ষণ করে থাকে তা জান ছিল না। তিন দিনের ফ্রি প্রশিক্ষণে অনেক কিছু জানতে পেরেছি যা স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরীতে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা বেশি বেশি করে করার জন্য রংপুর মেট্রোপলিটন চেম্বারের সকলকে অনুরোধ করেন অংশগ্রহণকারীরা। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Read More »

স্পীকারের সাথে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি-র সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : ঢাকা, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আন্তর্জাতিক ফোরামে জাইকা বাংলাদেশকে সব সময় সহযোগিতা দিয়ে আসছে। দুইদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারকরণে সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর ও মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন জরুরি। এর মাধ্যমে দুদেশের সংসদ সদস্যগণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও জাপানের সাধারণ ইস্যুতে কাজ করতে পারবে। এসময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতকে কাজ করার অনুরোধ জানান স্পীকার। বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ জাপানের অনেক পুরনো বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রশংসনীয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারকে জাপান সফরের আমন্ত্রণ জানান। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনন্য মাত্রায়, যা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। মাতাড়বাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে পানিপথে যোগাযোগব্যবস্থা আরো উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের নতুন সচিব নিয়োগ পেয়েছেন আজিজুর রহমান

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের নতুন সচিব নিয়োগ পেয়েছেন আজিজুর রহমান স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমান। সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমানকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হলো। এদিকে ২০২০ সালে সেপ্টেম্বরে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন আজিজুর রহমান।

Read More »

‘বঙ্গবন্ধু দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ শীর্ষক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম ঃ ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের উপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন। ৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ১৪৯৫ টাকা মূল্যের এই বই পাওয়া যাবে শাহবাগ ও কাঁটাবনে পাঠক সমাবেশের লাইব্রেরীতে। লেখক তোফাজ্জল হোসেন মিয়ার গবেষণালব্ধ এই বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রশাসন ব্যবস্থা, সরকার পরিচালনা পদ্ধতি এবং সমসাময়িক চ্যালেঞ্জ, মন্ত্রিসভা, বাজেট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পরিকল্পনা, উন্নয়ন, কৃষি, সমবায়, দ্বিতীয় বিপ্ল¬ব, প্রতিরক্ষা, অবকাঠামো ও যোগাযোগ, নারী উন্নয়ন, বাণিজ্যনীতি, আইন প্রণয়ন, সিভিল সার্ভিস, শিক্ষা ও মানবসম্পদসহ সরকার পরিচালনা সংশ্লি¬ষ্ট ৪৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে। বৃহৎ পরিসরে গবেষণার আলোকে রচিত এ কাজটি সম্পন্ন করতে লেখক তৎকালীন সরকারি রিপোর্ট, জাতীয় আর্কাইভ, দেশী-বিদেশী পত্র-পত্রিকার প্রতিবেদন, সাক্ষাৎকার, শতাধিক গ্রন্থ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করেছেন। লেখকের নিরবচ্ছিন্ন গবেষণা এবং অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর সরকারের বিপুল তথ্যভান্ডার সুবিন্যস্তভাবে বইয়ে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তৎকালীন সরকারের একটি মৌলিক রূপরেখা স্পষ্ট হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন তার একটি প্রতিচ্ছবি এ বইয়ে বিধৃত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান এবং আগামী দিনের গবেষক, চিন্তক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং রাজনৈতিক কর্মীদের জন্য এ গবেষণা দলিলটি দিকদর্শন হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Read More »