সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নানা আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস পালিত

রংপুরে নানা আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস পালিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

বিশ্ব হাতের লেখার অঙ্গিকার, “সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুরে পালিত হয়েছে বিশ্ব হাতের লেখা দিবস।সামবার (২৩ জানুয়ারী) দিবসটি উপলক্ষে বিভাগীয় পর্যায়ে সুন্দর হাতের লেখা প্রতযোগিতার আয়োজন করেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর। ঘন্টাব্যাপী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে নগরীর মুনসি পাড়ায় অবস্থিত সুজন্স একাডেমীক কেয়ার এর সামনে সুন্দর লেখার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে মানববন্ধ তুলে ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংকন ও সুন্দর হাতের লেখা প্রশক্ষণ কেন্দ্র রংপুরের পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মাকসুদা আক্তার তৃষা, সুস্মিতা রঞ্জন সাহা হিয়া, ইমরানা সাদিয়া বতুল, জান্নাতুল নীরা, ইসরাত জাহান ও ইমাম হোসেন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এইচ এম কামরুজ্জামান, সাইফুল ইসলাম, মিনহাজ মাহমুদ নিয়াজ, জেরিন ফেরদৌসি জেবা, লিজা পারভীন, জান্নাতুল ফেরদৌস, ঝর্ণা আক্তার। এসময় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজন জানান, শিক্ষার্থীদের এখন হাতের লেখা বেশি সুন্দর না, অথচ একসময় হাতের লেখা সুন্দর হলে উত্তর পত্রে ভালো নম্বর পাওয়া যেত। শিক্ষার্থীদের হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া দরকার। আর হাতের লেখা সুন্দর করতে কিছু নিয়মের মধ্যদিয়ে লেখা লিখলেই সেই লেখা সুন্দর হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM