সর্বশেষ
সর্বশেষ

Day: February 5, 2023

রংপুর নগরীতে জাতীয় পার্টির মিষ্টি বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে বাধা না থাকায় গতকাল রোববার নগরীতে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই। গতকাল রোববার নি¤œ আদালতের দেওয়া অবৈধ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এমন সংবাদ রংপুর নগরীতে ছড়িয়ে পড়ার সাথে সাথে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও যুব সংহতিসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে মিষ্টি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাহাবুবুর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন স্মার্ট মানুষ: টেলিযোগাযোগ মন্ত্রী

এসএস রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা ০৫ ফেব্রুয়ারি,২০২৩খৃ. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন‌্য প্রয়োজন স্মার্ট মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ‌্যমে বাংলাদেশকে প্রযুক্তি ধারণ করার জায়গায় উপনীত করেছেন। তিনি বলেন,২০৪১ সালের মধ‌্যে স্মার্ট নাগরিক, স্মার্ট জাতি, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ গঠনে চলমান সংগ্রাম এগিয়ে নেওয়ার বিকল্প নেই। মন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‌্যে সরকারের পাশাপাশি প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণসমাজকে অনুপ্রাণিত করতে যুবসমাজসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী গতকাল শনিবার রাতে ঢাকায় আইডিইবি ভবন মিলনায়তনে আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির ৩৬তম বর্ষ উদযাপন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব‌্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল‌‌‌্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, সংসদ সদস‌্য আনোয়ারুল আবেদীন খান, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহ জেলার রয়েছে ঐতিহাসিক জনপদের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা। ভূপ্রকৃতি,ইতিহাস,সমাজ,রাজনীতি,সংস্কৃতিসহ সভ্যতাকেন্দ্রিক নানা অভিঘাতে কিশোরগঞ্জ,জামালপুর,টাঙ্গাইল,নেত্রকোণা,ময়মনসিংহ ও শেরপুর- এই ৬টি জেলায় রূপান্তরিত হয়েছে। নানা কারণে এই অঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে আছে। পশ্চাদপদতা অতিক্রম করে সামনে এগুনোর একমাত্র পথ হচ্ছে এখানকার তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল মানব সম্পদ হিসেবে তৈরি করা। তরুণদের উপযুক্ত মানব সম্পদ হিসেবে তৈরি করতে যুব সমাজকে ভূমিকা গ্রহণে এগিয়ে আসতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ডিজিটাল দক্ষতা সৃষ্টির মাধ‌্যমে তরুণ জনগোষ্ঠীকে আত্ম কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে। ইতোমধ‌্যে ডিজিটাল সংযুক্তির সুযোগ কাজে লাগিয়ে মধুপুরের পাহাড় থেকে শুরু করে হাওরের ছেলে মেয়েরা ঘরে বসে বৈদেশিক মূদ্রা আয় করছে। ডিজিটাল বাংলাদেশের এই অগ্রদূত বলেন, কৃষিতে প্রচলিত যুগের অবসান হয়েছে। আগামী দিনের কৃষি হবে প্রযুক্তি নির্ভর। প্রচলিত কৃষককেও স্মার্ট ফোন ব‌্যবহার জানতে হবে । আইওটি ডিভাইস ব‌্যবহার করে কী ভাবে অল্প খরচে মাছচাষে এবং কৃষিতে অধিক লাভবান হওয়া যায় তা জানতে হবে। বৃহত্তর ময়মনসিংহ কৃষি প্রধান একটি অঞ্চল। শিল্প কলকারখানা একেবারেই ছিল না বললেই চলে। এই অঞ্চলে বিশেষ করে নেত্রকোণা ও কিশোরগঞ্জে রয়েছে বিস্তীর্ণ হাওর। দেশের মোট ধান উৎপাদনের শতকরা ২৫ ভাগ এই অঞ্চলে উৎপাদিত হয়। ধান কাটা ও মারাই কাজে যন্ত্র এখন মানুষের শ্রমকে সহজ করে দিয়েছে। এখানে ধানকল গড়ে উঠেনি। হাওরের পানি সম্পদকে কাজে লাগাতে মৎস‌্য চাষের পরিকল্পিত উদ‌্যোগ থাকা প্রয়োজন। মন্ত্রী প্রযুক্তি শিক্ষায় তরুণসমাজকে অনুপ্রাণিত করতে এবং প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে যুবসমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। তিনি বলেন, ডিজিটাল সংযুক্তির মহাসড়ক সরকার তৈরি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ৩৫তম শক্তিশালী দেশে উপনীত হয়েছে। প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ‌্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবেই।

Read More »

পৌরসভার জনবল দিয়ে রংপুর সিটি কর্পোরেশন চলছে …. মেয়র মোস্তফা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর পৌরসভার জনবল দিয়ে এখন রংপুর সিটি কর্পোরেশন চলছে। আমাদের স্ক্রিল জনবল নাই। যারা চাহিদা অনুযায়ী তাদের আইডিয়া শেয়ার করে যে প্রকল্পগুলো অন্যান্য সিটি কর্পোরেশনে হচ্ছে, তারা কিভাবে করছে, তারা প্রোফাইল কিভাবে তৈরী করছে, এগুলোকে সংগ্রহ করে, ঠিক অনুরুপভাবে প্রজেক্টগুলো প্রোফাইল তৈরী করে সঠিক সময়ে যদি সাবমিট করতে পারি। তাহলে আমাদের এই গতানুগতিক ধারা ব্রেকআপ করে আমরা একটা লাইনআপ হয়ে যাবো। উন্নত সিটি করতে গেলে আমাদেরকে এই এই কাজগুলো করার সুযোগ আছে। সেই কাজগুলো বাস্তবায়নের জন্য আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাপট চাই, তা তিনি দেয়ার জন্য প্রস্তুত আছে। গতকাল রোববার নগর ভবন চত্ত্বরে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন আয়োজিত দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। মেয়র মোস্তফা বলেন, গত মাসের ৪ তারিখে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। তার পরে শপথ হলো। দায়িত্ব নেয়ার পরপরেই আমাদের পরিষদের কাজ হবে প্রধানমন্ত্রীর সাথে যোগসূত্র তৈরী করে ব্যাপক ফান্ডিংয়ের মাধ্যমে কাজ করা। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুহুল আমিন মিয়ার সভাপতিতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, মোঃ আনিসুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা, প্রশাসনিক কর্মকর্তা নাঈমুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান। রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্তর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু। এছাড়াও মেয়র মোস্তফার পিতা আলহাজ্ব মোঃ মামদুহুর রহমান, সহধর্মীরি মোছাঃ জেলি রহমান, ছোট কন্যা জারিন তাসমিন ও ছোট ভাই আনিছুর রহমান আনিছ, জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Read More »

স্পীকারের সাথে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পীকারের সাথে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সাথে চীনের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন, সফর বিনিময় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেন, যার অভিজ্ঞতা তিনি পরবর্তীতে লিপিবদ্ধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, কর্ণফুলী টানেল নির্মাণ, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহায়তা, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ-জ্বালানি খাতে সহায়তা, কোভিডকালীন সিনোফার্ম ভ্যাক্সিন সহায়তা ইত্যাদিসহ চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকে। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে চীনের বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে তাদের নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান স্পীকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আন্তর্জাতিক ফোরামে সকল ইস্যুতে চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান। ভিশন ২০৪১ অর্জনে চীন বাংলাদেশের পাশে থাকবে। সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জন করে দুইদেশের সংসদ সদস্যগণ গঠনমূলক ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে চীনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশস্থ চীন দূতাবাস ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২৩: একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মোঃ আবু জাহির, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং বাস্তবায়ন অগ্রগতি; বিআরটিসির বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন এবং পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বৈঠকে ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজে সন্তোষ প্রকাশ করা হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সমাপ্তকরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং চলমান অন্যান্য প্রকল্পসমূহ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন এবং এ এস এম শাহরিয়ার চৌধুরী’র অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক একটি রিপোর্ট প্রদানের জন্য কমিটির সদস্য মোঃ আবু জাহিরকে আহবায়ক এবং এনামুল হক ও মোঃ ছলিম উদ্দীন তরফদারকে সদস্য করে একটি সংসদীয় কমিটি গঠন করা হয় এবং কমিটি কর্তৃক আগামী সভায় একটি তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »