সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীতে জাতীয় পার্টির মিষ্টি বিতরণ

রংপুর নগরীতে জাতীয় পার্টির মিষ্টি বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে বাধা না থাকায় গতকাল রোববার নগরীতে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির চেয়ারমান হিসাবে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই। গতকাল রোববার নি¤œ আদালতের দেওয়া অবৈধ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

এমন সংবাদ রংপুর নগরীতে ছড়িয়ে পড়ার সাথে সাথে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও যুব সংহতিসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাহাবুবুর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM