সর্বশেষ
সর্বশেষ

Day: February 17, 2023

জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে–স্পীকার

জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে–স্পীকার স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। তাদেরকে দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে। তিনি বলেন, জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ আশ্রয়ন প্রকল্প, জাফরপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন এবং খালাশপীর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং তৃতীয় লিঙ্গের সংগঠনের পক্ষ থেকে স্পীকারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলার জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, মদনখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সেলিম মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, অনুদান এককালীন। তাই অনুদানের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকেরই যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণই দক্ষতা অর্জন এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হবার উপায়। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভেন্ডাবাড়িতে ইউনিয়ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। এসময় তিনি চতরা ইউনিয়নে স্টেডিয়াম এবং শানেরহাট ইউনিয়নের শান নদীখননের কথা উল্লেখ করে বলেন, উপকারভোগীদের মধ্যে যথাসম্ভব সেবাসামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। স্পীকার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সকল নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বগুণে সমগ্র বাংলাদেশের মত পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্পীকার সকল উন্নয়ন কর্মকান্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য সবার প্রতি আহবান জানান। এ সময় স্পীকার ৫নং মদনখালী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১১টি সেলাইমেশিন, ১০ টি স্প্রে মেশিন, ১০টি হুইলচেয়ার এবং ৫০টি বাইসাইকেলসহ শীতবস্ত্র বিতরণ করেন। এরপরে স্পীকার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ টেরাকোটার শুভ উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিল থেকে উপকারভোগীর মধ্যে তিন লক্ষ আট হাজার টাকার চেক বিতরণ ও মতবিনিময় করেন। এসময় তিনি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ এর চারটি চাবি চারজন মুক্তিযোদ্ধাকে হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে পীরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »

“দ্রুতই সারাদেশের স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রূপ মানুষ লক্ষ্য করবে”- স্বাস্থ্য মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : “বগুড়া মেডিকেলের বেড ৫০০ থেকে ১৫০০ এবং বিল্ডিংটি ৫ তলা থেকে ১০ তলায় উন্নীত করা হবে” “দ্রুতই সারাদেশের স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রূপ মানুষ লক্ষ্য করবে”। বগুড়া অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভায়, এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বগুড়া অঞ্চলের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় বগুড়া অঞ্চলের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত সচিব হাসপাতাল নাজমুল হক, স্থানীয় বগুড়া ৪ আসনের সাংসদ রেজাউল করিম তানসেন, স্থানীয় সাংসদ শাহাদারা বেগম, আরেকজন সাংসদ রেজাউল করিম বাবলু, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক শামিউল ইসলাম শাদী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রেজাউল আলম, বগুড়া জেলা আওয়ামীলীগের নেতৃবন্দ সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা আওয়ামিলীগ নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বগুড়া এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা নার্স চিকিৎসকদের নিজ নিজ কাজে দক্ষতার জন্য শুভেচ্ছা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে আসন সংখ্যার বিপরীতে ভর্তিকৃত রোগীর তুলনা তিন গুন বেশি। এই হাসপাতালে বেডের সংখ্যা এখিন ৫০০ টি। অথচ বর্তমানে এই হাসপাতালে রোগী আছেন প্রায় ১৫০০ এর বেশি। এর সাথে আরো ১৫০০ এটেন্ডেন্টস এসেছে হাসপাতালে। এতেই প্রমান হয় এই অঞ্চলের এই সরকারি হাসপাতালটি মানুষের আস্থার প্রতীক হয়েছে, মানুষকে ভালো সেবা দিচ্ছে। এজন্য এই হাসপাতালকে ৫০০ বেড থেকে ১৫০০ বেডে উন্নীত করা হবে, এবং একই সাথে এই হাসপাতালকে ১০ তলায় উন্নীত করা হবে। আমরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সারাদেশ সরেজমিনে পরিদর্শন করে সেবার মান আরো বৃদ্ধির জন্য ব্যাপক কাজ শুরু করেছি। যে হাসপাতালে যা সমস্যা থাকবে সেই হাসপাতালে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আর, কোথায় কতটি চিকিৎসা মেশিন নষ্ট আছে, কোথায় কত লোক লাগবে, কোথায় বেড বৃদ্ধি করতে হবে সব সমস্যা দেখে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা এখন ঢাকার মানের স্বাস্থ্যসেবা প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌছে দিতে কাজ শুরু করেছি। মানসম্মত চিকিৎসা সেবা আমরা ইউনিয়ন পর্যায়ে পৌছে দিতে বদ্ধ পরিকর। কাজগুলো প্লান অনুযায়ী করতে পারলে দেশে স্বাস্থ্যসেবার একটি আদর্শিক রূপ মানুষ খুব দ্রুতই লক্ষ্য করবে। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ টিএমএসএস ক্যান্সার সেন্টার উদবোধন করেন। এরপর বগুড়ার একটি হোটেলের বলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী কভিডকলীন নিরলস পরিশ্রম করায় এবং বগুড়া থেকে সাফল্যের সাথে কভিড মোকাবিলা করে সাফল্য লাভ করায় স্থানীয় সফল চিকিৎসক, নার্স ও টেকশিয়ানদের পুরষ্কৃত করেন। মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় ইডিসিএল প্লান্ট পরিদর্শন ও উদবোধন করেন।

Read More »

রাষ্ট্রপতি সাথে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

২২তম মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, গতকাল (বুধবার) রাতে বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে গুলশানে তাঁর নিজ বাসভবনে সৌজন‌্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু। এসময় ডেপুটি স্পীকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ফলে তাঁদের একই সাথে কারাবরণ করার বেদনাতুর স্মৃতিচারণ করেন। এছাড়া ছাত্র জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে দলের জন‌্য লড়ে যাওয়ার স্মৃতি স্মরণ করেন। রাষ্ট্রপতি ও ডেপুটি স্পীকার নির্বাচনে পাবনার দু’জন রাজনীতিবীদকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Read More »

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি এবং ফরিদা খানম এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২৫তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এর চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসন পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নিয়ে সৃষ্ট আইনি জটিলতা নিরসন করে দ্রুত মালিকদের প্লট বুঝিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কাজের সমন্বয় সাধনের সুপারিশ করা হয়। গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন ভবন নির্মানের ন্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক ভবন নির্মানের ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড.ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে- ডেপুটি স্পীকার

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড.ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে- ডেপুটি স্পীকার সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া সারাজীবন গবেষণা করে গিয়েছেন। বাংলাদেশের আজকের উন্নয়নে তার অবদান চির স্মরণীয়। ডিজিটাল বাংলাদেশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজধানীর মোহাম্মদপুরে বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ‘ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও স্মরণ সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তাঁর জন্মদিন উপলক্ষ‌্যে একটি কেক কাটা হয়। ডেপুটি স্পীকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ছায়ার মত পাশে ছিলেন ওয়াজেদ মিয়া। তাঁর অনেকগুলো পরিচয় থাকলেও তিনি সবসময় বঙ্গবন্ধুর জামাতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি কখনো প্রধানমন্ত্রীর স্বামীর পরিচয় ব্যবহার করে কোন সুবিধা নেন নি। মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া জাতির পিতার সাথে আন্দোলন সংগ্রামে পাশে থেকেছেন। বাঙালি জাতির অধিকার আদায় করতে গিয়ে জাতির পিতার সাথে জেল খেটেছেন। নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস‌্য ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »