সর্বশেষ
সর্বশেষ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি এবং ফরিদা খানম এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২৫তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এর চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসন পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নিয়ে সৃষ্ট আইনি জটিলতা নিরসন করে দ্রুত মালিকদের প্লট বুঝিয়ে দেওয়ার সুপারিশ করা হয়।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কাজের সমন্বয় সাধনের সুপারিশ করা হয়।

গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন ভবন নির্মানের ন্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক ভবন নির্মানের ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM