সর্বশেষ
সর্বশেষ

Day: March 13, 2023

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওষুধ প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখাসহ ভোক্তার কাছ থেকে দাম বেশি না নিতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সোমবার(১৩ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর রাজা রামমোহন মার্কেট সংলগ্ন সড়কের পাশের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ মোট পাঁচ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের বলেন, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য নিয়মিত এ অভিযান চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে। একই সঙ্গে বেশি দামে ওষুধ বিক্রি বন্ধেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান। ওষুধ প্রশাসন রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এটি চলমান থাকবে।

Read More »

মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিভক্ত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে আসন্ন সম্মেলন সফল করার লক্ষে পার্টি প্রবীণ সদস্য ও দূরসময়ের কান্ডারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির প্রবীণ নেতা মোঃ আতাউর রহমান। সভায় বক্তব্য রাখেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ ফজলার রহমান, মমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোছাঃ সুলতানা আখতার কল্পনা, রেজাউল করীম রাজু, আনিছুল হক, রুবেল ইসলাম রনি, আশরাফ মাষ্টার, আওলাদ চৌধুরী, মোকতার হোসেন, শহীদুল ইসলাম, জিয়াদুল ইসলাম, শহীদুল্লাহ, লুৎফর রহমানসহ অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের দাবী জানানো হয়। অন্যথায় সম্মেলন ব্যাতিত্ব ঘরে বসে কমিটি ঘোষনা দেয়া হলে, সেই কমিটি প্রত্যাক্ষান করার ঘোষনা দেন তারা।

Read More »

রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিপ্লবী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ রাজু’র বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতা কর্মিরা। রবিবার রাতে সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে কয়েক শত নেতা কর্মিরা নগরীর বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মোঃ লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাক শান্তি কাদেরী, সিনিয়র সহ সভাপতি মোঃ ইউসুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব আনছারী, রংপুর মহানগর হকার্স শ্রমিক পার্জির সভাপতি হুমায়ন করিব মিঠু, রংপুর জেলা অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ত্ফো, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। রংপুর মহা অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি উচ্ছল, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, শ্রমিক নেতা আব্দুল মজিদ, এনামুল কবির সমাজ, সুলতান মাহামুদ, বাশার আহমেদ, মনি, মিলন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিপ্লবী সভাপতি ও প্রতিবাদী শ্রমিক নেতা রাজু আহমেদ রাজুকে অবিলমেম্ব নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন কর্মসুচী চলমান থাকবে।

Read More »

রংপুরে এক দফা দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুরের আয়োজনে রংপুরে মানববন্ধন, মূল-মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার আয়োজনে কর্মসূচীর শুরুতে রংপুর প্রেসক্লাব চত্বরের মানববন্ধনে (বিটিএ) রংপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও কেন্দ্রীয় উপদেষ্টা মাসুম হাসান, মহানগর সভাপতি আয়শা সিদ্দিকা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলার সহ সভাপতি আমজাদ হোসেন অধ্যক্ষ শফিকুল ইসলাম, নুরুজ্জামান বকুলসহ রংপুর জেলা, মহানগর ও জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দুরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এই কর্মসূচীর পরে আমাদের আগামীকাল কর্মবিরতী এবং আমরা ঢাকায় জাতীয় বিক্ষোভ সমাবেশ করবো। এবং আগামীতে কঠোর সিদ্ধান্ত গ্রহন করবো। মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর মূল-মূল সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষ করে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহ এর হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহনকালে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নিয়ম অনুযায়ী স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

Read More »

স্পীকারের সাথে অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার মিলটন ডিক-এর সাক্ষাৎ

স্পীকারের সাথে অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার মিলটন ডিক-এর সাক্ষাৎ সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামা সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের বাইলেটারেল মিটিং রুমে অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার মিলটন ডিক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় কোভিডকালীন জনজীবন সুরক্ষিত হওয়ার পাশাপাশি কোভিড পরবর্তী পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রায় এক কোটি মেয়ে শিক্ষার্থীদের মোবাইলে অর্থ প্রেরণের মাধ্যমে বৃত্তি প্রদান, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, ডেল্টাপ্লান ২১০০ প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পাশাপাশি দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার, যা ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়ক। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এসময়, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পীকার। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে স্পিকার মিলটন ডিক বলেন, চলমান বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন ইত্যাদি চ্যালেঞ্জসমূহ বর্তমানে সকল দেশের জন্য প্রযোজ্য। এসকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে সব সময় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এসময়, মো: শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

সেমিনারে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

সেমিনারে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রোববার (১২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর ‘স্ট্র্যাটেজিক এপ্রোচ ফর এনার্জি সিকিউরিটি টু এটেইন সাসটেইনেবল গ্রোথ’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটের সময়ে জ্বালানি খাতের ভবিষ্যৎ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশের দেশ ভারত যে দামে জ্বালানি কিনছে, সে দামেই বিক্রি করছে। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর কোনো ভর্তুকি দেয়া হবে না। জ্বালানি খাতে যে পরিমাণ খরচ হচ্ছে, ভোক্তার কাছ থেকে সে পরিমাণ অর্থই নেয়া হবে।’ তবে ধীরে ধীরে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। বর্তমানে দেশের শিল্পখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করাই সরকারের মূল লক্ষ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের জিডিপি প্রবৃদ্ধির হার যে পরিমাণ বাড়ার কথা ছিল কোভিড মহামারির কারণে সেখান থেকে একটু পিছিয়ে আছি। তবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে সেটিও ঠিক হয়ে যাবে এবং আমাদের এখন যথেষ্ট বিনিয়োগকারী আছে। যার মূল কারণ, বিদ্যৎ ও জ্বালানি বিভাগের ওপর বিনিয়োগকারীদের ভরসা আছে।’ গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব না দেয়ার অভিযোগের প্রেক্ষিতে নসরুল হামিদ বলেন, ‘একসময় বলা হতো দেশ গ্যাসের ওপর ভাসছে। সেটি ২০০১ সালের কথা। এরপর থেকে আপনারা গ্যাস ব্যবহার করেননি? দেশের যে এত এত শিল্পকারখানা গড়ে ওঠেছে, সেগুলোতে গ্যাস ব্যবহার হয়েছে, গ্যাসভিত্তিক অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে, সেগুলোতে গ্যাস ব্যবহার হচ্ছে। তারপরও তো আমাদের শিল্পের চাহিদা পূরণ করা যাচ্ছে না। যার কারণে আমাদের আমদানি করতে হচ্ছে।’ সমুদ্রে গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে মন্তব্য করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক গ্যাস অনুসন্ধানকারী কোম্পানিগুলোকে আকৃষ্ট করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। মাঝখানে দুটি কোম্পানি এসেছিল অনুসন্ধান কাজ করতে, কিন্তু দেশে গ্যাসের দাম কম বলে তারা রাজি হয়নি। এখন আন্তর্জাতিকভাবে গ্যাসের দাম বাড়ছে, ফলে নতুন করে একটি সম্ভাবনা তৈরি হয়েছে।’ শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব জায়গায় ব্যবসা দেখিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সবার ঘরে বিদ্যুৎ দেয়া হবে। ক্যাপাসিটি কী পরিমাণ বেড়েছে, সেটি জিডিপি প্রবৃদ্ধি দেখলেই বোঝা যায়। একটি গ্রামে ১০টা বাড়ি, সেখানেও সাবস্টেশন করা হয়েছে। যেখানে ১০০ বছর বিল দিলেও সেটির দাম উঠবে না। তারপরও আমরা সেখানে বিদ্যুতের ব্যবস্থা করেছি।’ আরও পড়ুন: ২০৪১ সালে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক গ্রামে বিদ্যুতের আলোর কারণে ছোট ছোট ব্যবসা গড়ে উঠেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যন্ত গ্রামের বাজার গভীর রাতেও খোলা থাকে। যেখানে এখন রাত ১২টার দিকেও ব্যবসা চলে। এ কারণেই কিন্তু জিডিপির এত বেশি প্রবৃদ্ধি। আমাদের শিল্প প্রতিষ্ঠানে যা প্রবৃদ্ধি হয়েছে, তার থেকে অনেক পরিবর্তন গ্রামে হয়েছে।’ কয়লা নিয়ে প্রচুর সমালোচনা শোনার অভিযোগ করে নসরুল হামিদ বলেন, ‘অন্যদেশ কয়লা সব উঠিয়ে ফেলেছে, আমরা কেন তুলছি না। আমরাও তাদের মতো যে ঝাঁপিয়ে পড়ব, সেটি কীভাবে হয়? যেখানে হাজার হাজার একর কৃষিজমি নষ্ট হবে, সেই কৃষকদের কি হবে?’ তিনি বলেন, ‘আমরা যদি সেখানে পাওয়ায় প্ল্যান্ট বানাই, কৃষক তো সেখানে কাজ করতে পারবে না। তারা তো বেকার হয়ে যাবে। তাদের জমির টাকা দেবেন, দুদিনে তা খরচ করে ফকির হয়ে যাবে। তাই তাদের অর্থনৈতিক বিষয়টাও আমাদের চিন্তা করতে হয়। আমাদের সিদ্ধান্ত নেয়ার আগে সবদিক বিবেচনা করতে হয়।’ বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এনার্জি সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ।

Read More »

দেশে খাদ্য মজুদ পর্যাপ্ত, আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার আহ্বান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে মর্মে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রমজান ও ঈদ-উল-ফিতরের আগে আজ এখানে পিএমওতে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে রমজান ও ঈদকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য মজুদ ও সরবরাহ, আইন-শৃঙ্খলা রক্ষা, সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং ঘরমুখো যাত্রীদের নির্বিঘœ যাত্রা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমজানের আগে অতীতের যেকোনো সময়ের তুলনায় আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা আমাদের জন্য সন্তোষজনক।” রোজার সময় নিত্যপণ্য যাতে মানুষের কাছে পৌঁছায়, সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে সে জন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি, বলেন তিনি। এ প্রেক্ষাপটে তিনি সকলকে আতঙ্কিত হয়ে কেনাকাটা করতে না যাওয়ার জন্য অনুরোধ জানান। তিনি আশ্বস্ত করেন, ‘একবারে অতিরিক্ত খাবার কেনার পরিবর্তে প্রত্যেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করলে কোন সমস্যা হবে না। অর্থাৎ যখন যার যা প্রয়োজন তা নিলে কারো কোন সমস্যা হবে না। আমরা খুব ভালো ভাবে সুন্দরভাবে রোজা এবং ঈদ উদযাপন করতে পারবো।’ তিনি বলেন, সরকার ইতোমধ্যে চিনি আমদানীর থেকে কর কমানোয় এবং ট্যারিফ ভ্যালু তুলে দেওয়ায় রমজানে চিনির মূল্য কম থাকবে। সরকারের গৃহীত ব্যবস্থায় রমজানের আগে চিনির আমদানি অনেক বেশি হবে বলে তিনি মনে করেন। এছাড়াও, খোলা বাজারে বিক্রয় (ওএমএস) যথারীতি অব্যাহত থাকবে এবং টিসিবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে যার মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, চাল, পেঁয়াজ এবং ছোলা। টিসিবি ঢাকা শহরে খেজুর ও বিক্রি করবে বলে জানান তিনি। রমজান ও ঈদকে সামনে রেখে প্রায় ১০ কোটি মানুষ লাভবান হবে জানিয়ে তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক কেজি চালও ১৫ টাকায় বিক্রি হবে। মুখ্য সচিব বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। তিনি বলেন, ইফতার ও সেহরির সময় যথাযথ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং রাত ১১টার পর সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তারা। বৈঠকে ঈদের আগে ঘরমুখো যাত্রীদের নির্বিঘœ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তোফাজ্জল হোসেন মিয়া এক প্রশ্নের জবাবে বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। এবার চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে। ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »