সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওষুধ প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখাসহ ভোক্তার কাছ থেকে দাম বেশি না নিতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সোমবার(১৩ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর রাজা রামমোহন মার্কেট সংলগ্ন সড়কের পাশের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

যৌথ অভিযানে সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ মোট পাঁচ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের বলেন, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য নিয়মিত এ অভিযান চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে। একই সঙ্গে বেশি দামে ওষুধ বিক্রি বন্ধেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

ওষুধ প্রশাসন রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এটি চলমান থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM