সর্বশেষ
সর্বশেষ

Day: March 19, 2023

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল রোববার হল রুমে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সচিব উম্মে ফাতিমা, প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ এস.এম হাবিবুল হাসান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, মোঃ রফিকুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোছাঃ আফসানা পারভীন, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, রংপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কাদেও আনছারী, ধাপ সিটি বাজারের সাধারণ সম্পাদক এস.এম তারিকুল ইসলাম, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখা, সাধারণ মানুষের সুবিধা অনুযায়ী ২৫০ গ্রাম মাংস বিক্রিয় করা ও ভালো মাংস প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাছ ও মুরগীসহ প্রতিটি পণ্যের গুণগতমানসহ ন্যায্য মূল্য পণ্য বিক্রি, পণ্যের নামসহ মূল্য তালিকা প্রদান, বিশুদ্ধ খাদ্য বিক্রি, নিজ নিজ বাজার গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, পচাঁ ও বাশি খাবার বিক্রি না করারসহ নগরবাসির নানাবিদি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Read More »

রংপুরে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সেবাশ্রম মন্দিরের দ্বারোদঘাটন মহোৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৫ দিন ব্যাপী নব নির্মিত শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সেবাশ্রম মন্দিরের দ্বারোদঘাটন মহোৎসব ও বিগ্রহ প্রতিষ্ঠা, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। গতকাল (১৯ মার্চ) রবিবার সকাল ১০টায় নগরীর দক্ষিণ কামল কাছনায় নব নির্মিত শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সেবাশ্রম মন্দিরের দ্বারোদঘাটন মহোৎসব ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ কান্তিবন্ধু ব্রক্ষচারী মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সেবাশ্রম মন্দির রংপুর কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সাহা, সিনিয়র সহ সভাপতি শ্রী অনিক চন্দ্র বর্মন, শ্রী বিশু রায়, বীর মুক্তিযোদ্ধা চক্রধর বর্মন, শ্রী মোহিদ লাল রায়, শ্রী জ্যোতি কৃষ্ণ রায়, শ্রী কামিনী মোহন রায়, শ্রী পলের চন্দ্র রায়, শ্রী সুধীর চন্দ্র সেন, সাধারণ সম্পাদক শ্রী পাভেল চন্দ্র রায়, সহ সম্পাদক শ্রী জগাদশ চন্দ্র দাস, সাংঠনিক সম্পাদক অৎয় সরকার দুলু, দপ্তর সম্পাদক প্রদিপ রায়, প্রচার সম্পাদক শ্রী তপন মোহন্ত, কোষাধক্ষ শ্রী সুকুমার কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক রবিন্দ্রনাথ দাস, ধর্ম সম্পাদক শ্রী জ্যোতিস চন্দ্র সরকার সহ কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানাম সেবক সংঘের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র সাহা। অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৯ মার্চ নব নির্মিত শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সেবাশ্রম মন্দিরের দ্বারোদঘাটন মহোৎসব ও বিগ্রহ প্রতিষ্ঠা, বর্ণাঢ্য শোভাযাত্রা, মহা প্রসাদ বিতরণ, বন্ধুগীতি কুসুমাঞ্জলী, আলোচনা সভা। ২০ মার্চ অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী তারকাব্রক্ষ হরিনাম কীর্তন। ২১ মার্চ অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন। ২২ মার্চ শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাস্মরণ কীর্তন। ২৩ মার্চ কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, জলকেলী ও মহোৎসব।

Read More »

রংপুরে নবাবগঞ্জ বাজার আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নবাবগঞ্জ বাজার আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ফাইনাল খেলায় বিজয়ীদলকে ট্রফি তলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতিআলহাজ¦ মজিবর রহমান, সহ সভাপতি মোঃ আশরাফ আজাদ জরিপ, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ আনিছুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদ মোঃ শরিফুল ইসলাম হাকিম, কোষাধক্ষ মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আফসার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আব্দুস সালাম মুন্সী, প্রচার সম্পাদক আলহাজ¦ খোকন হোসেন, কার্য নির্বাহী সম্পাদক মোঃ আকতার হোসেন মন্টু, আলহাজ¦ উমর ফারুক, মোঃ হাসান মাহমুদ, মোঃ নুরুন্নবী মিষ্টার, মোঃ মিঠুন, মোঃ আব্দুল কাদের দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে কতিপয় কবিতাকর্মির আয়োজনে সম্মাননা স্মারক প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কতিপয় কবিতাকর্মি রংপুরের আয়োজনে বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রশিদুস সুলতান বাবলুকে সমাজকর্মে বিশেষ আবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। গতকাল রবিবার বিকালে নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে কতিপয় কবিতাকর্মি রংপুরের আয়োজনে বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রশিদুস সুলতান বাবলুকে সমাজকর্মে বিশেষ আবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক যুগ্ম সচিব নারায়ন চন্দ্র বর্মা। এ সময় উপস্থিত ছিলেন অঞ্জলিকা সাহিতের সম্পাদিকা কবি দিলরুবা শাহাদৎ, অধ্যাপক মোস্তফা তোফায়েল হোসেন, এটিএন বাংলার রংপুর ব্যুরো প্রধান মাহাবুবুর রহমান, সাংবাদিক নজরুল মৃধা, কবি বাদল রহমান , ভালোবাসার কমি জোসেব আক্তার, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারন সম্পাদক জাকির আহমেদ, আইডিয় প্রকাশনার সম্পাদক সাকিল মাসুদ প্রমুখ।

Read More »