সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল রোববার হল রুমে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সচিব উম্মে ফাতিমা, প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ এস.এম হাবিবুল হাসান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, মোঃ রফিকুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোছাঃ আফসানা পারভীন, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল,

রংপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কাদেও আনছারী, ধাপ সিটি বাজারের সাধারণ সম্পাদক এস.এম তারিকুল ইসলাম, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখা, সাধারণ মানুষের সুবিধা অনুযায়ী ২৫০ গ্রাম মাংস বিক্রিয় করা ও ভালো মাংস প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও মাছ ও মুরগীসহ প্রতিটি পণ্যের গুণগতমানসহ ন্যায্য মূল্য পণ্য বিক্রি, পণ্যের নামসহ মূল্য তালিকা প্রদান, বিশুদ্ধ খাদ্য বিক্রি, নিজ নিজ বাজার গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, পচাঁ ও বাশি খাবার বিক্রি না করারসহ নগরবাসির নানাবিদি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM