
রংপুরে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা সহ যৌথ সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক কমিটির সভা, রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কমিটির সভা, বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা, বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ও বিভাগীয় নদী রক্ষা কমিটির সভা সহ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর উত্তম এলাকায় অবস্থিত রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌথ সভায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুুরে রেঞ্জর অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ এফ এম আনজুমান কালাম, রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ রংপুর, সেক্টর কমান্ডা বিজিবি, রংপুর, ডিটাচমেন্ট কমান্ডার ডিজিএফআই রংপুর, কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর, পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর, সিও র্যাব-১৩, ০৮ জেলার জেলা প্রশাসক, পরিচালক আনসার ভিডিপি রংপুর, প্রধান নির্বাহী কর্মকর্তা রংপুর সিটি কর্পোরেশন, পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগ, পরিচালক পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগ, প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড রংপুর, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর রংপুর, বিভাগীয় বন কর্মকর্তা রংপুর বিভাগ, যুগ্ম/উপ-পরিচালক বিআইডব্লিউটিএ রংপুর, সহ স্থানী গ্রেসক্লাবের সভাপতি। আলোচনা সভায় রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটির ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আইন-শৃংখলা জোরদারকরণ এবং বিবিধ বিষয়ে চলমান ও গৃহীতব্য কার্যক্রম সংক্রান্তে আলোচনা হয়। নদীর অবৈধ দখল, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধ ও প্রতিকার করা, পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ রোধ ও প্রতিকার করা, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, বিলুপ্ত বা নদী পুনরুজ্জীবিত করা, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহানযোগ্য হিসেবে গড়ে তোলা, আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা, নদীর অবৈধ দখল, দখল প্রতিরোধ এবং প্রতিরোধ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে তথ্য সরবরাহ করা, নদীর দূষণ, দখল ইত্যাদি বিষয়ে মনিটরিং করে জাতীয় নদী রক্ষা কমিশনকে অবহিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।














