রংপুরে স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতাল এক রোগীর আত্বহত্যা
জালাল উদ্দিন ,রংপুর ঃ
রংপুরে স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতালে এক রোগীর আত্বহত্যার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, নগরীর তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২৪) গত ২০/০২/২৩ ইং তারিখে মাদকাশক্ত ও মানসিক সমস্যা জনীত কারণে আরকে রোডস্থ স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতাল রংপুরে চিকিৎসার জন্য ভর্তি হয়। বুধবার (২৯মার্চ)/২৩ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদকাসক্ত হাসপাতালের রান্না ঘরের বেলকনিতে তয়ালে ও লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
এদিকে অফিস স্টাফ মশিউর রহমান প্রথমে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে সকলকে ডাক দেয়, পরবর্তীতে কর্তৃপক্ষ পুলিশে সংবাদ দিয়, পুলিশ এসে লাশ নামিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এ ব্যাপারে মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারুল কাদির মাসুম বলেন, গতরাতে রোগী সুস্থ ছিলো, রাতে সেহরি ও ওষুধ খেয়ে ফজরের নামাজ পড়ে সকলের সাথে ঘুমায়, পড়ে সকালে বেলকনিতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সে আত্বহত্যা করেছে। মেহেদীর বাবা মশিউর রহমান বলেন, আমরা সকালে জানতে পারি মেহেদী আত্বহত্যা করেছে। পরে হাসপাতালে এসে দেখি আমার ছেলে আর নাই। সে মাদকাশক্ত ও মানসিক রোগী ছিলো তার চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করেছি। মেহেদির মৃত সর্ম্পকে তিনি কিছু বলেন নি। কোতয়ালী থানার এসআই মিঠু বলেন, আমরা খবর পেয়ে তদন্ত কর্মকর্তা স্যার সহ হাসপাতালে আসি। এসে দেখি লাশটি ঝুলন্ত অবস্থায় আছে।
পরে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই। মেহেদীর হাতে পায়ে দুটি কালচে দাগ দেখতে পেয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। আর কিছু জানতে চাই উদ্ধতন কর্মকর্তার সহিত যোগাযোগ করুন।
















