সর্বশেষ
সর্বশেষ

Day: April 7, 2023

রসিক প্যানেল মেয়র তৌহিদুল ইসলামকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামকে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মিলিত পাকপাড়া এলাকাবাসীর উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে নগরীর পাকপাড়া সরকারি প্রাইমারী বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্যানেল মেয়র ও তিন বারের সফল ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানানা সম্মিলিত পাকপাড়া এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে পাকপড়া এলাকার সমাজ সেবক মোঃ শাহজাহান হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্টর বানিউল আদম বাবু, পাকপাড়া এলাকাবাসী এসএম আব্দুল ওয়াহেদ, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম মুকুল, জালাল উদ্দিন, প্রশান্ত কুমার রায়, রাহাতুল ইসলাম রাহাত, বিশ^জিৎ, রাসেল, আখতার, শাহিন, রাজু, নয়ন, মানিক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজ সেবক উৎপল দে বাপ্পি।

Read More »

ঢাবি-এ অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্তকরণ বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঢাবি-এ অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্তকরণ বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পল্লব রানা পারভেজ, ঢাবি প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং এ২আই প্রোগ্রামের যৌথ উদ্যোগে ‘প্রমোটিং জেন্ডার ইনক্লুসিভিটি ইন দ্য ফিন্যানসিয়াল ইকোসিস্টেম’ শীর্ষক দিনব্যাপী এক সিম্পোজিয়াম অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন। এ২আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফীজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা এবং এ২আই প্রোগ্রামের জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমিন বক্তব্য রাখেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ব্যাহত হলেও বাংলাদেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। সরকারের নানা উদ্যোগের কারণে নারীরা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন পেশায় অসাধারণ সফলতা অর্জন করে চলছে। তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে অর্থনৈতিকভাবে নারীদের সাবলম্বী হতে হবে এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে। নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের উপর তিনি গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই সিম্পোজিয়ামে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংক ও ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

Read More »

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাল্টাপাল্টি ইফতারে নজিরবিহীন বিক্ষোভ-ভাঙচুর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাল্টাপাল্টি ইফতারে নজিরবিহীন বিক্ষোভ-ভাঙচুর সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাল্টাপাল্টি ইফতার মাহফিল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় সমিতির দুটি হল রুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে দুপক্ষের আইজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় হল রুমে ব্যানার ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি। তবে দুপক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি হাইকোর্ট ও আপিল বিভাগের কোনও বিচারপতিও ইফতার মাহফিলে আসেননি। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি (অ্যাডহক কমিটি) সমিতির ২ নম্বর হল রুমে প্রবেশ করে তাদের ইফতারের ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা তাদের ব্যানার কেড়ে নেন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপি-সমর্থিত আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চেয়ার-টেবিল-প্লেট ফেলে দেওয়া ও ভাঙচুর করা হয়। এরপর সমিতির ১ নম্বর হল রুমে দুপক্ষের আইনজীবীরা প্রবেশ করেন। তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ইফতার মাহফিলের চেয়ার-টেবিল তছনছ হয়ে যায়। এরপর বেলা সাড়ে ৪টা থেকে থেমে থেমে দুপক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন। ইফতারের আগ পর্যন্ত দুই পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেলা সোয়া ৫টার দিকে বিএনপি সমর্থক আইনজীবীরা সমিতি ভবনের সামনে বসে অবস্থান নেন। তারা প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের ইফতার মাহফিলে অংশ না নেওয়ার আহ্বান জানান। এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েক শ আইনজীবী ফ্লোরে বসে ইফতার করেন। আর সরকার-সমর্থক আইনজীবীরা দোতলায় অবস্থান করেন। তারা হল রুমে ইফতার করেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সিমিতির ১ নম্বর হল রুমে ইফতারে অংশ নেন। সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অভিযোগ করেন, তিনি ইফতার পার্টিতে অংশ নিতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বিএনপি সমর্থক আইনজীবীরা মারমুখী আচরণ করেন। অন্যদিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) সদস্য সচিব শাহ আহমেদ বাদলের নেতৃত্বে অ্যাডহক কমিটির সদস্যরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে নিচতলায় অবস্থান করেন। তারা সেখানেই ইফতার করেন। ভাচুর করা হয় হল রুমের ব্যানার ও চেয়ার-টেবিল ভাচুর করা হয় হল রুমের ব্যানার ও চেয়ার-টেবিল পরে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত ইফতার আয়োজনকে ঘিরে বিক্ষোভ মিছিল করা হয় এবং ইফতারে হামলা চালানো হয়। ঘটনার বিষয়ে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) আহ্বায়ক মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্ট বারে যেটা হয়েছে, এটা নিন্দনীয়। এটা ঘটনা ঘটা উচিত হয়নি। আইনজীবীদের মধ্যে এটা হওয়া উচিত নয়। আমরা অ্যাডহক কমিটি কারও পক্ষে নই। আমরা চাই আগামী ১৪ থেকে ১৫ জুন সুপ্রিম কোর্ট বারে একটি সুষ্ঠু নির্বাচন করতে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিজয়ী সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, বিএনপি সমর্থক আইনজীবীরা ভাঙচুর করেছে। তারপরও আমরা ইফতার মাহফিল করেছি। তাদের কারণে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা ইফতার মাহফিলে আসেননি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।

Read More »

ইউএনওদের ক্ষমতা কেড়ে নেওয়া হাইকোর্টের রায় স্থগিত

ইউএনওদের ক্ষমতা কেড়ে নেওয়া হাইকোর্টের রায় স্থগিত সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : উপজেলা চেয়ারম্যানদের ওপর উপজেলা নির্বাহী কর্মকরতাদের (ইউএনও) একচ্ছত্র কর্তৃত্ব কেড়ে নেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায় আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। পাশাপাশি মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি নিয়ে বুধবার (৫ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। এর আগে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে দেশের প্রতিটি উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের সাক্ষরের পর এসব আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়। আদালত তার আদেশে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে ‘উপজেলা পরিষদ কার্যালয়’ লেখা সাইনবোর্ড টানানোর নির্দেশ দেন। পাশাপাশি একই আদেশে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক), ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। মামলার বিবাদীদের চার সপ্তাহের মধ্যে সে রুলের জবাব দিতে বলা হয়। এরপর গত ১৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দফতরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করার জন্য ইউএনওদের প্রতি নির্দেশনা দিয়ে এর আগে জারি করা সার্কুলার অনুসরণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ইউএনওরা যাতে ওই সার্কুলার অনুসরণ করেন সেজন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের এক সম্পূরুক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। পরে গত ২৯ মার্চ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেন হাইকোর্ট। এর ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনও’দের একচ্ছত্র কর্তৃত্ব থাকছে না বলে জানান আইনজীবীরা। উপজেলা পরিষদে ইউএনওরা সাচিবিক সহায়তা দেবেন বলে জানানো তারা। এ সক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে সে রায় স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

Read More »

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা যুবলীগের উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় ৬ শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র দাসের উদ্যোগে এ শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন অমন্ত্রিত অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আহমেদ রাজু, জাহেদুল ইসলাম বাবু প্রমুখ।

Read More »

মহানগর কলেজ রোড দোকান মালিক সমিতির ইফতার মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর মহানগর কলেজ রোড দোকান মালিক সমিতির ইফতার মাহফিল ও মৃত ব্যাক্তির পরিবারকে চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পুর্বে রংপুর মহানগর কলেজ রোড দোকান মালিক সমিতির সদস্য প্রয়াত আব্দুস সালামের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে রংপুর মহানগর কলেজ রোড দোকান মালিক সমিতির সভাপতি ও রংপুর চেম্বারের পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, রংপুর মহানগর কলেজ রোড দোকান মালিক সমিতির উপদেষ্টা আবুল কাশেম, হাফিজুর রহমান হাফিজ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্যানেল মেয়র মাহবুবুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে স্নেহা নার্সিং কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্নেহা নার্সিং কলেজের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর স্নেহা নার্সিং কলেজের আয়োজনে কলেজ হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ার কাদির মাসুম, অধ্যক্ষ মাজেদা খাতুন, উপাধ্যক্ষ রীপন সরকার, প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা, চিফ একাউন্টস শিমুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় দোয়া পরচালনা করেন ফুরফুরা দরবার শরিফের পেশ ইমাম। দোয়া শেষে একত্রিত ইফতার করা হয়।

Read More »

রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন , জেলা ক্রীড়া সংস্থা. ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল (৬ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়াম প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাউন্সিলর রফিকুল আলম, আবু সালেক লিটন, শামীম খান মিসকিন, নাসিম উদ্দিন বাবু, নাজনীন রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য নাজাম নাকভী, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, ক্রীড়াবিদ আইরিন আলম, মার্শলার্ট একাডেমীর মহিলা প্রশিক্ষক পিংকি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন ।

Read More »

রংপুরে ৮৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৮৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল এবং বন্ধু মরহম কুদরত আলী ফিনিস ও সামসুল হক ঝন্টুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রংপুর টেবিল টেনিস সংস্থার কার্যালয়ে ইফতার মাহফিলে দোয়া মোসাজাত করেন ৮৬ ব্যাচের বন্ধু বাংলাদেশ জুয়েলাস এ্যাসোসিয়েশন ( বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, রংপুর টেবিল টেনিস সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী, ৮৬ ব্যাচের বন্ধু মোক্তার, লিখন, বিপুল, পেরু, মমিনুর প্রমুখ।

Read More »