জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে স্নেহা নার্সিং কলেজের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর স্নেহা নার্সিং কলেজের আয়োজনে কলেজ হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ার কাদির মাসুম, অধ্যক্ষ মাজেদা খাতুন, উপাধ্যক্ষ রীপন সরকার, প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা, চিফ একাউন্টস শিমুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় দোয়া পরচালনা করেন ফুরফুরা দরবার শরিফের পেশ ইমাম। দোয়া শেষে একত্রিত ইফতার করা হয়।
















