সর্বশেষ
সর্বশেষ

Day: April 12, 2023

রংপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১২ এপ্রিল ) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহামন হাবু । এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে গাঁজাসহ ৫ নারী সদস্য গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফলে ডটকম: রংপুরে গাঁজাসহ নারী মাদক চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। বুধবার দুপুর ২ টার দিকে নগরীর লালবাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানাগেছে, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের জিন্না বেগম, আরজিনা বেগম,জোহরা বেগম, মনোয়ারা বেগম ও ইছপা বেগম শরীরের বিভিন্ন অঙ্গে বিশেষ কায়দায় গাঁজা বহন করে রংপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাসি করে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই গোলাম মোর্র্শেদ শান্ত বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

Read More »