জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফলে ডটকম:
রংপুরে গাঁজাসহ নারী মাদক চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। বুধবার দুপুর ২ টার দিকে নগরীর লালবাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানাগেছে, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের জিন্না বেগম, আরজিনা বেগম,জোহরা বেগম, মনোয়ারা বেগম ও ইছপা বেগম শরীরের বিভিন্ন অঙ্গে বিশেষ কায়দায় গাঁজা বহন করে রংপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাসি করে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই গোলাম মোর্র্শেদ শান্ত বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
















