সর্বশেষ
সর্বশেষ

Day: May 12, 2023

আন্দোলন সংগ্রামে নাট্যকর্মীদের অবদান চির ভাস্বর হয়ে থাকবে–স্পীকার

আন্দোলন সংগ্রামে নাট্যকর্মীদের অবদান চির ভাস্বর হয়ে থাকবে–স্পীকার ঢাকা, ১২ মে ২০২৩ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নাটক সমাজ, রাষ্ট্র ও ইতিহাসের কথা বলে। দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নাটকে প্রতিফলিত হয় বলেই নাটক সমাজের দর্পন। তিনি বলেন, যে কোন গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলন সংগ্রামে নাটক, নাট্যকার ও নাট্যকর্মীদের অবদান চির ভাস্বর হয়ে থাকবে। তিনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে পদাতিক নাট্যসংসদের আয়োজনে ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব এবং স্মারক সম্মাননা ২০২২-২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব এবং স্মারক সম্মাননা ২০২২-২৩’ এর শুভ উদ্বোধন করেন। পদাতিক নাট্যসংসদের সভাপতি এবং উৎসব উদযাপন পর্ষদ ২০২২-২৩ এর আহ্বায়ক সৈয়দ তাসনীন হোসাইন তানু’র সভাপতিত্ব এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বক্তব্য প্রদান করেন। এছাড়া সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন ম হামিদ এবং নাট্যকার, নির্দেশক ও অভিনেতা নাট্যজন মামুনুর রশীদ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নাটক জীবন ও সমাজ পরিবর্তনের হাতিয়ার। সৈয়দ বদরুদ্দিন হোসাইন ছিলেন ভাষা সৈনিক ও অকুতোভয় মুক্তিযোদ্ধা, শিক্ষক ও লেখক। তাই আজীবন পদাতিক নাট্যসংসদের সভাপতির দায়িত্ব পালন করে তিনি সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে গেছেন। স্পীকার বলেন, পদাতিক আয়োজিত এ নাট্যোৎসবে দেশীয় ও ভারতীয় নাট্যদল আছে। তাই পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের এই উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান এবং এই উদ্যোগের সফলতা কামনা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ও সাহিত্যের বিকাশে নিরলস কাজ করে চলেছেন। তিনি অসচ্ছল, অসুস্থ শিল্পীদের কল্যাণে ৫০কোটি টাকা বরাদ্দ করেছেন এবং প্রতি বছর বাজেটে শিল্প ও সাংস্কৃতিক অঙ্গণের জন্য আলাদা বরাদ্দের ব্যবস্থা রেখেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মের স্বপ্রণোদিত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাটক সারাবিশ্বে দেশীয় শিল্প-সাহিত্য ছড়িয়ে দিয়ে খ্যাতি অর্জন করবে। শিল্প ও সংস্কৃতির বিকাশে সরকার ও প্রাইভেট অর্গানাইজেশনের সহায়তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তিনি ২০২২ সাল অনুযায়ী নাট্যব্যক্তিত্ব দেব প্রসাদ দেবনাথ, রুপসজ্জা শিল্পী বঙ্গজিত দত্তকে (মরণোত্তর) এবং ২০২৩ সাল অনুযায়ী নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজ (মরণোত্তর) এবং নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খানকে স্মারক সম্মাননা প্রদান করেন। এরপর স্পীকার ‘সুন্দরম’ নাট্যদলের পরিবেশনায় ”নৈশব্দ্যে ‘৭১” নাটকটি উপভোগ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানে ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় নাট্যশালা মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে মোট ২১টি নাটক প্রদর্শিত হবে। সৈয়দ বদরুদ্দিন হোসাইনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ নাট্যোৎসবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, আসাদুজ্জামান নূর এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, আরমা দত্ত এমপি, নাহিদ ইজাহার খান এমপি, আদিবা আনজুম মিতা এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এমপি, স্পীকারের স্বামী এবং পদাতিক নাট্যসংসদের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক হোসেন, শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে লায়ন্স ক্লাবের সমন্বয় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স ক্লাবের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মিলিত ভাবে সেবাদানের বিষয়ে আলোচনা ও গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহিত হয়। বুধবার রাতে নগরীর স্থানীয় একটি হোটেলে পাঁচ ক্লাবে সমন্বয় সভায় লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন হাসান মাহমুদ আখতার লোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক জেলা ৩১৫- এ২ লায়ন মোঃ এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট একেএম বানিউল আদম বাবু, সেক্রেটারী শাহীন পারভেজ, ট্রেজারার মোঃ জাভেদ হাসান, লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন এম আজাহারুল ইসলাম দুলাল , লায়ন মোঃ রবিউল ইসলাম, লায়ন মুনীর চৌধুরী, লায়ন কানিজ মোর্সেদ, লায়ন জেনিভা তাসমিম, লায়ন মোজাফ্ফর রহমান, লায়ন মাহফিজুল আনাম সুজন, লায়ন আল হেলাল, লায়ন তহমিনা শিরীন, লায়ন রুহুল আমিন, লায়ন আলমগীর কবির, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সামসুল আলম, লায়ন একেএম সাদেকুল ইসলাম, লায়ন এসআর ফারুখ, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন গোলোম মোস্তফা টিটু, লায়ন জুয়েল আহমেদ, লায়ন নুরুজ্জামান জামান, লায়ন এ্যাড. মুনির, লায়ন নিপা, লায়ন মৃদুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ৫টি ক্লাব , লায়ন্স ক্লাব অব রংপুর, লায়ন্স ক্লাব অব বেগম রোকেয়া , লায়ন্স ক্লাব অব রংপুর ভিশন, লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর, লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Read More »

বঙ্গবন্ধুর ’জুলিও কুরি’ শান্তি পদক প্রপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে প্রস্ততি মুলক সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ’জুলিও কুরি’ শান্তি পদক প্রপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১১ মে) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্ততি মুলক সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কারগরি খাদ্য পরিদর্শক মোঃ তোজাম্মেল হোসেন তুষার, সাংবাদিক মেরিনা লাভলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল জেলা কৃষকলীগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা যখন শংকায় ঠিক তখনই রংপুরে নগরীর উত্তম পূর্ব পাড়া এলাকার কৃষক শাকিল মিয়ার চল্লিশ শতক জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে জেলা কৃষক লীগ।বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক শাকিল। বৃহস্পতিবার (১১ মে)নগরীর ৩ নং ওয়ার্ডে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখুর নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষক শাকিল মিয়া বলেন,ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে।আমি কৃষকলীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কৃষক । এ সময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু , প্রচার সম্পাদক আব্দুল করিম, সদস্য নিমেষ কুমার দেব শর্মা, রাশেদুজ্জামান খোকন, গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আলম নয়ন, সহ কৃষক লীগের অন্যান্য নেতা কর্মীরা। রংপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু বলেন, এ বছর দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রংপুর জেলা কৃষক লীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আজ তীব্র গরমের মধ্যে কৃষক শাকিলের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে জেলা-উপজেলা অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে। কৃষকের মুখে হাসি ফোঁটাতে কৃষক লীগ ধান কাটার কার্যক্রম শুরু করেছে।

Read More »

রংপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক শিক্ষিকাসহ জনবলকে রাজস্ব খাতে স্থান্তরের দাবিতে স্মারকলিপি।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডশন কর্তক পরিচালিত মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পর শিক্ষক-শিক্ষিকা, কেয়ার টেকার ও সকল জনবলদের রাজস্ব খাতে স্থান্তরের দাবিতে স্মারক লিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা কমিটি। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারক লিপি পেশ করা হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের রংপুর জলা সভাপতি মাওলানা একরামুল হক, গঙ্গাচড়া উপজেলা সভাপতি আফতাবুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক শাহাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাতাহার হাসন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এনামুল হক, আইসিটি সম্পাদক তাহরুল ইসলাম, মাওলানা ইসমাঈল হাসনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। ওই স্বারকলিপি ও শিক্ষক সুত্রে জানাগেছে ১৯৭৫ সালের ২২ শে মার্চ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেও বঙ্গবন্ধুর অকাল মৃত্যুতে ইসলামীক ফাউন্ডেশনের কার্যক্রম থমকে পরে। পরবর্তীতে ১৯৯৬সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইসলামীক ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করে তোলেন। এবং অবশেষে বিগত ২০২০সালে অর্থ বিভাগ (আইএমডি) ও পরিকল্পনা কমিশন প্রকল্পটি রাজস্ব খাতে নেয়ার জন্য সুপারিশ করেন। যা এখন পর্যন্ত শ্লোতগতিতে বহমান। এমন্তবস্থায় ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক শিক্ষিকাসহ সকল নিয়োজিত জনবলকে রাজস্ব খাতে স্থান্তরের দাবি জানান।

Read More »