জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডশন কর্তক পরিচালিত মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পর শিক্ষক-শিক্ষিকা, কেয়ার টেকার ও সকল জনবলদের রাজস্ব খাতে স্থান্তরের দাবিতে স্মারক লিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা কমিটি। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারক লিপি পেশ করা হয়।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের রংপুর জলা সভাপতি মাওলানা একরামুল হক, গঙ্গাচড়া উপজেলা সভাপতি আফতাবুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক শাহাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাতাহার হাসন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এনামুল হক, আইসিটি সম্পাদক তাহরুল ইসলাম, মাওলানা ইসমাঈল হাসনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। ওই স্বারকলিপি ও শিক্ষক সুত্রে জানাগেছে ১৯৭৫ সালের ২২ শে মার্চ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেও বঙ্গবন্ধুর অকাল মৃত্যুতে ইসলামীক ফাউন্ডেশনের কার্যক্রম থমকে পরে।
পরবর্তীতে ১৯৯৬সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইসলামীক ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করে তোলেন। এবং অবশেষে বিগত ২০২০সালে অর্থ বিভাগ (আইএমডি) ও পরিকল্পনা কমিশন প্রকল্পটি রাজস্ব খাতে নেয়ার জন্য সুপারিশ করেন। যা এখন পর্যন্ত শ্লোতগতিতে বহমান। এমন্তবস্থায় ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক শিক্ষিকাসহ সকল নিয়োজিত জনবলকে রাজস্ব খাতে স্থান্তরের দাবি জানান।
















