সর্বশেষ
সর্বশেষ

Day: May 20, 2023

সোমবারের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ হবেন যুগ্ম সচিব কাজ আবেদ হোসেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক কাজী আবেদ হোসেনকে। তবে তিনি এখন পর্যন্ত সেখানে যোগদান করেননি। আগামী সোমবারের (২২ মে) মধ্যে কর্মস্থলে যোগদান না করলে তিনি স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ ডিসেম্বরের প্রজ্ঞাপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক কাজী আবেদ হোসেনকে বিজেএমসির পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়। কিন্তু তিনি এখন পর্যন্ত বদলি করা কর্মস্থলে যোগদান করেননি।

Read More »

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯ তম শাহাদাতবার্ষিকী পালিত

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ভাওয়াল বীর প্রখ্যাত শ্রমিক নেতা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (৭ মে) সকালে তার নিজ বাড়ি হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পবিত্র কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও যুব ক্রীড়া সচিব ড. মহীউদ্দীন আহমেদ । এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মহাপরিচালক আজহারুল ইসলাম খান। আয়োজিত স্মরণসভায় বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মির্জা আজম, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, সাধারন সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরের মা মাটি মানুষের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি। তিনি ছিলেন শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের একান্ত স্বজন। শ্রমজীবী মেহনতী মানুষের শেষ ঠিকানা। অথচ বিএনপি জামাত এর খুনীরা প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ার করে আমার পিতাকে নির্মমভাবে হত্যা করে। আমি আশা করি, অবিলম্বে এ পাশবিক হত্যার বিচার হবে। আপিল বিভাগ থেকে দ্রুত আপিল নিস্পত্তি হয়ে এই অমানবিক হত্যাকান্ডের রায় কার্যকর হবে। এই হত্যার পেছনে যারা মূল কুশীলব ছিলো সেই সকল মাস্টারমাইন্ডদের খুজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করতে হবে। আমরা বিশ্বাস করি শহীদ আহসান উল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়া, শহীদ মমতাজউদ্দিনসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন তাদের এই বর্বরোচিত হত্যাকান্ডের বিচার যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে পারি তবে বিএনপি জামাত যারা সবসময় খুনের রাজনীতিতে বিশ্বাস করে তারা রাজনৈতিক হত্যাকান্ড সংঘটিত করার সাহস দেখাবে না। শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে ও শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৯তম শাহাদৎ বার্ষিকীতে তার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্য দোয়া করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানান। মামলার বাদী মরহুমের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। বিচারকার্য দ্রুত সমাপ্ত করে রায় কার্যকর এবং দেশের বাইরে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার দাবি করেন। যারা জেলহাজতে রয়েছেন তাদের রায় অবিলেম্বে কার্য়কর করা না হলে তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি করার সম্ভবনা রয়েছে। উল্লেখ্য, শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। আহসান উল্লাহ মাস্টার শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালের ৭মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদপুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীস্থ নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মীসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ২০০৫ সালের ১৬ মে এই মামলার রায়ে ২২ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ডিভিশন আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আবেদনের শুনানি শেষে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল এবং ৮ জনের যাবজ্জীবন বহাল রেখে ১১ জনকে খালাস দেয়। বিচার চলাকালে দুইজন আসামি মারা যাওয়ায় তাদের আপিল নিষ্পত্তি করে দেয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির আপিল না থাকায় তার ব্যাপারে আদালত পূর্বের রায় বহাল রাখে।

Read More »

বিচার বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এক মিনিটও অপেক্ষা করবো না: প্রধান বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণে এক মিনিটও অপেক্ষা করবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে জাতীয় আইনি সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে উচ্চ আদালতে সরকারি আইনি সহায়তার অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি সভার আয়োজন করে। প্রধান বিচারপতি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী জুডিসিয়াল অফিসারদের সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়ে এসেছি। কক্সবাজার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি। তাকে প্রধান করে দুর্নীতি রোধে একটি টাস্কফোর্স করেছি। তাদের নির্দেশনা দিয়েছি সুপ্রিম কোর্টের কোনও সেক্টরে দুর্নীতি চলছে কিনা, তা নিয়মিত মনিটরিং করার জন্য। এ সময় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কারও বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ, তথ্য-প্রমাণ যদি আমার কাছে আসে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক মিনিটও অপেক্ষা করবো না। সে যত উচ্চপদস্থ বিচার বিভাগীয় কর্মকর্তা হোক বা সুপ্রিম কোর্টর কর্মচারীই হোক। তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করতে একমুহূর্ত অপেক্ষা করবো না। কিন্তু যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না আসে, তাহলে কীসের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেবো? যখন কারও দুর্নীতি হাতেনাতে ধরা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনে যদি দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হন, কোনও প্রমাণ থাকলে আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা ব্যবস্থা নিতে পিছপা হবো না। লিগ্যাল এইডের কার্যক্রমের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সারা দেশের লিগ্যাল এইড অফিসারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। লিগ্যাল এইডের কার্যক্রমকে যদি জোরদার করা যায়, তাহলে মামলাজট ধীরে ধীরে কমে আসবে। এ সময় আইন পেশাকে মানুষের সেবার করা বড় সুযোগ হিসেবে গ্রহণ করে আইনজীবীদের গরিব মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমানসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কর্মকর্তা ও প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Read More »

অদম্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের অগ্রযাত্রায় মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ আবশ্যক–স্পীকার

অদম্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের অগ্রযাত্রায় মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ আবশ্যক–স্পীকার ঢাকা, ১৯ মে ২০২৩ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, উন্নয়নের অভিযাত্রী অদম্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের অগ্রযাত্রায় মিডিয়াসহ সকলের দায়িত্বশীল অংশগ্রহণ একান্ত আবশ্যক। তিনি আজ রাজধানী ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)- এ গ্রীণ মাল্টিমিডিয়া লিমিটেডে আয়োজিত ‘গ্রীণ টেলিভিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং গ্রীণ টিভির পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। বিশেষ বক্তব্য প্রদান করেন গ্রীণ টিভির পরিচালক আমীন হেলালী। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, গ্রীণ টেলিভিশনের লোগোতে লাল সবুজের অপূর্ব সমন্বয় রয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ও সঠিক ইতিহাস প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গ্রীণ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বমানের অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বের নিকট তুলে ধরতে এই টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্পীকার বলেন, সকল কার্যক্রম পরিচালনায় পরিবেশকে গুরুত্ব দিতে হবে। কোভিড পরবর্তী ‘বিল্ড বেটার, বিল্ড গ্রীনার’ স্লোগানকে প্রাধান্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ করতে হবে টেলিভিশনটিকে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ সম্পূর্ণরূপে কার্যকর। ডিজিটাল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক। তরুণরা সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি গ্রীণ টিভির লোগো উন্মোচন করেন এবং স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কেক কেটে গ্রীণ টেলিভিশনের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, টেলিভিশন ও মিডিয়া জগতের শিল্পী ও কলাকুশলীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে মহানগর বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মহানগর বিএনপির জনসমাবেশে পুলিশের বাঁধায় ৫ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নগরীর স্থানীয় গ্রাান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে মহানগর বিএনপি। এসময় রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজনবী ডনের সঞ্চালনায় জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদা বেগম জোস্না সহ রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ চলাকালে বক্তারা অবিলম্বে অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আটককৃত নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা আদায়ের দাবি জানান। রংপুরে বিএনপির সমাবেশ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি, হাতাহাতি ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ পুলিশসহ বিএনপি ৭ নেতাকর্মী আহত হয়েছে।

Read More »

রংপুর মহানগর আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় রংপুর পাবলীক লাইব্রেরী মাঠে শান্তি সমাবেশ রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, এডভোকেট দিলশাদ মুকুল, সফিকুল ইসলাম রাহেল , সাইফুল ইসলণাম, ইদ্রীস আলী, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান, রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর যুবকলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারন সম্পাদক ইসমোত আরা বন্যা, রংপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ সকল থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Read More »

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। একইসঙ্গে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনও পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।শুক্রবার (১৯ মে) সকালে দুই দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজার ওঠা-নামা করে, কখনও শাকসবজির দাম বাড়ে আবার কমে। তিনি আরও বলেন, শুধু পেঁয়াজ এবং চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নে চেষ্টা করছে।টিপু মুনশি বলেন, ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের তা সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, সাবেক যুবলীগ নেতা মহসিনুল বারী শিমুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Read More »