জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মহানগর বিএনপির জনসমাবেশে পুলিশের বাঁধায় ৫ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নগরীর স্থানীয় গ্রাান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে মহানগর বিএনপি। এসময় রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজনবী ডনের সঞ্চালনায় জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদা বেগম জোস্না সহ রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ চলাকালে বক্তারা অবিলম্বে অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আটককৃত নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা আদায়ের দাবি জানান। রংপুরে বিএনপির সমাবেশ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি, হাতাহাতি ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ পুলিশসহ বিএনপি ৭ নেতাকর্মী আহত হয়েছে।
















