সর্বশেষ
সর্বশেষ

Day: May 29, 2023

বাংলাদেশ সংঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ মে, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে এবং শান্তির জন্য যা যা করা দরকার তা-ই করবে। তিনি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়। বাংলাদেশ সর্বদা শান্তিতে বিশ্বাস করে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার সবই করবে।’ শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা অস্ত্র প্রতিযোগিতা চাই না। কারণ নারী, শিশু ও প্রতিটি পরিবার এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাই তাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।’ সরকার বলেন, বিশ্বে শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে এখন বেশি কঠিন। কারণ, অশুভ শক্তি প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনের শান্তি কেড়ে নিচ্ছে। তিনি বলেন, ‘প্রযুক্তির সাম্প্রতিক বিকাশ ও অগ্রগতির সাথে সাথে অশুভ শক্তির নতুন হুমকি বাড়ছে।’ শেখ হাসিনা বলেন, প্রযুক্তি মানুষকে আর্থ-সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রে সুযোগ দিচ্ছে। কিন্তু এর পাশাপাশি আমরা এটাও দেখছি যে- অপশক্তিগুলোও প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মানুষের জীবনের শান্তি কেড়ে নিচ্ছে। কাজেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষীদের জটিল বহুমাত্রিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি অভিমত ব্যক্ত করেন যে, ‘আর এজন্য, উন্নত প্রযুক্তির সাহায্যে শান্তিরক্ষা মিশনকে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।’ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক অঞ্চলে জটিল পরিস্থিতি মোকাবেলায় সর্বদা বাংলাদেশী শান্তিরক্ষীদের সর্বাধুনিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে। তিনি বলেন, ‘আমরা মিশন এলাকার পরিবেশ, আবহাওয়া এবং ভূখ-ের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ও আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করছি।’ এই প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, সরকার শান্তিরক্ষীদের যোগাযোগের জন্য বাংলাদেশ কন্টিনজেন্টে আধুনিক মাইন-প্রতিরোধী, অতর্কিত হামলা-সুরক্ষিত যানবাহন ও অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে। সরকার প্রধান আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া- যা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। অনুষ্ঠানের শুরুতে শান্তি প্রতিষ্ঠায় আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ‘বাংলাদেশ ইন গ্লোবাল পিস’ শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। নিহত পাঁচজন শান্তিরক্ষীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। তিনি পাঁচজন আহত শান্তিক্ষীর হাতে পুরস্কার তুলে দেন। পরে, প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল পিসকিপার জার্নাল উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের থিম- ‘পিস বিগিনস উইথ মি’ খুবই সময়োপযোগী বলে তিনি মনে করেন । তিনি আরো বলেন, এই নীতিবাক্য নিয়ে আমরা আমাদের জাতির পিতার দেখানো পথে বিশ্ব শান্তির জন্য কাজ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী দেয়ার চেষ্টা করব- এটাই আজ আমাদের অঙ্গীকার। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে সেজন্য তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমি আশা করি বাংলাদেশী শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল রাখবে। সরকার প্রধান বলেন, আপনারা (শান্তিরক্ষীরা) সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত করতে এবং শান্তি প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেন। তিনি বলেন, “আপনাদের আন্তরিক কাজের কারণে ওই সব দেশের জনগণ আপনাদের নিঃশর্ত ভালোবাসা দিয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশী কন্টিজেন্টের সঙ্গে যুক্ত অনেক দেশের স্থানীয় নাগরিকরা আপনাদের কাছ থেকে বাংলা সংস্কৃতি ও ভাষা শিখেছেন। আপনারা অন্যান্য দেশের সহকর্মী শান্তিরক্ষীদের সম্মান ও ভালবাসা অর্জন করেছেন। কোভিড-১৯ মহামারীর মধ্যেও শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করা হয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা বিশ্বশান্তি বজায় রাখতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে বাংলাদেশের ৭ হাজার ৪৩৬ শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কার্যক্রমে নিয়োজিত আছে আর এই সংখ্যা বিশ্বব্যাপী মোতায়েন শান্তিরক্ষীদের মোট সংখ্যার প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে ৫৭২ জন বাংলাদেশী নারী শান্তিরক্ষীও রয়েছে। শেখ হাসিনা আরো বলেন, জাতিসংঘ মহাসচিব আরও নারী শান্তিরক্ষী পাঠানোর অনুরোধ করায় আমরা নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখছি। তিনি বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা বিশ্বের ৪০টি দেশে জাতিসংঘের ৬৩টি মিশন সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতিসংঘের ১৪টি মিশন ও কার্যক্র

Read More »

রংপুরে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ভিএসও বাংলাদেশ এর আয়োজনে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশানার মোঃ হাবিবুর রহামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার). পিপিএম, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, ভিএসও বাংলদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান, ডিপার্টমেন্ট অফ ইয়ুথ ডেভোলেপমেন্ট এর উপ পরিচালক মোঃ আব্দুল ফারুক, রংপুর স্থানীয় সরকারের উপ পরিচালক জিলুফা সুলতানা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

বেরোবি শিক্ষার্থীকে মারধরে মহাসড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযরে (বেরোবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় রংপুরের মর্ডান মোড়ে ভাড়া নিয়ে বিবাদে বেরোবির ৫ শিক্ষার্থীকে পেটায় বাসচালক ও হেল্পাররা। এ খবর জানাজানি হলে শুক্রবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শাস্তির আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (১৪ ব্যাচ) আশিক মন্ডল, আলামিন, নয়ন, ফয়সাল ও নাহিদ। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার শিক্ষার্থীরা আহত হোক এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা বর্তমানে সুস্থ রয়েছে।রংপুর তাজহাট মেট্রোপলিটন থানার পুলিশ কর্মকর্তা হোসেন আলী জানান, অপরাধীদের শাস্তির আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।

Read More »

রংপুরে নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শপথ গ্রহন করেন নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ লিটন মিয়া (মানিক), সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক), সাধারণ সম্পাদক মোঃ এ জেড এম আলমগীর (ওয়াশিম), সহ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ মোঃ আল-ইখলাছ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান. দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন (ফিরোজ) , ধর্ম বিষয়ক সম্পাদক (হিন্দু) গজেন নাথ বর্মন, প্রচার সম্পাদক মোঃ মিনু সরকার , ক্রীড়া সম্পাদক মোঃ এনামুল হক সুজন, কার্যকরী সদস্য ১। জাহিদুল ইসলাম, ২। আরিফুল ইসলাম, ৩। লিটন চন্দ্র, ৪। ওমর ফারুক , ৫। নুরুজ্জামান। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আতিক উল্লাহ আতিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সভাপতি শাহ মোঃ আশরাফুদ্দৌলা আরজু, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াজেদুল আরেফিন মিলন, মহিলা কাউন্সিলর মোছাঃ শামীমা আক্তার সুমি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর ১ আসনে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার (২৭ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়ালি ইউনিয়নে বাঘডোহরা, মিনার বাজার আশ্রয়ণ বাজার, আনন্দ বাজার, বড়াইবাড়ি বাজার এলাকায় মতবিনিময় করেন তিনি।এসময় এলাকার মানুষের বিভিন্ন দাবি,সমস্যার কথা শুনেন তিনি। আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গনসংযোগ কালে জেলা আওয়ামী লীগ, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলেন।

Read More »

রংপুরে বঙ্গবন্ধু’র ”জলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ”জলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার (২৮ মে) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ হয়েছিলেন সেই ১৯৬৯ সালে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাঁকে ‘অবিসংবাদিত নেতা’য় পরিণত করে। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান শান্তি পদক ‘জুলিও কুরি’। স্বাধীনতার পরপরই বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির ঐ সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সবাই একমত হয়েছিলেন, সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার। পরের বছর ১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে প্রদান করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। সা¤্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতার ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন, তাঁরা ১৯৫০ সাল থেকে এই পদকে ভূষিত হয়ে আসছিলেন। আলোচনা শেষে বিষয়টি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পুরো আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More »