জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ভিএসও বাংলাদেশ এর আয়োজনে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশানার মোঃ হাবিবুর রহামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার). পিপিএম, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, ভিএসও বাংলদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান, ডিপার্টমেন্ট অফ ইয়ুথ ডেভোলেপমেন্ট এর উপ পরিচালক মোঃ আব্দুল ফারুক, রংপুর স্থানীয় সরকারের উপ পরিচালক জিলুফা সুলতানা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















