সর্বশেষ
সর্বশেষ

Day: June 1, 2023

পাঁচ মিনিট স্তব্ধ রংপুর’: বাজেটে তিস্তার জন্য অর্থ বরাদ্দ দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চলতি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ দাবি আদায়ে ৫ মিনিটের ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১ জুন) বেলা পৌনে ১১টায় স্তব্ধ রংপুর’ কর্মসূচির উদ্বোধন করেন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনের সময় চলতি বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তায়নে অর্থ বরাদ্দ না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, আমরা তিস্তা নিয়ে টানাটানি দেখতে চাই না। ভারত না চীন কে অর্থ দিবে তা নদীপাড়ের মানুষ বোঝে না। দুই কোটি মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলার অধিকার রাখে না। সরকার প্রধান নিজেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবাঢনে প্রতিশ্রুত দিয়েছেন। হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কিন্তু রংপুর অঞ্চল কোন প্রকল্পই পাচ্ছেনা, এই বৈষম্য দূর করতে হবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, নদী ভাঙ্গন ও বন্যায় প্রতি বছর হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে নিজ দেশেই হচ্ছে শরণার্থী। বিলীন হচ্ছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। তিস্তা তীরের মানুষের মুখেমুখে একটাই স্লোগান- তিস্তা বাঁচাও নদী বাঁচাও, কৃষকের জান বাঁচাও, তিস্তা খননের কাজ শুরু করো, মহাপরিকল্পনার কাজ দ্রুত বাস্তায়ন কর। তিনি বলেন, তিস্তা চুক্তির অপেক্ষায় মহাপরিকল্পনার কাজ ঝুলিয়ে রাখা যাবেনা। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের মেগা প্রকল্পগুলোতে ৩ লাখ কোটি টাকার কাজ চলছে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে মেগা প্রকল্প গ্রহণ করা হলেও রংপুর বিভাগের দুই কোটি মানুষের জন্য ৩৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প থাকার কথা ছিল সেটি হয়নি। কোন কোন বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রংপুর বিভাগের জন্য মাত্র ০. ৯৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্য দূরীকরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যু বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু রংপুরের মানুষ বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসছেন। এদিকে বেলা ১১টা বাঁজতেই জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি। এসময় সড়কের দুপাশসহ যে যেখানে অবস্থান করছিল সেখানেই থমকে দাঁড়ান। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, শ্রমজীবী, কর্মজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠন এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়াও অংশগ্রহণে জোরালো হয়ে ওঠে তিস্তা পাড়ের মানুষ বাঁচানোর দাবি।

Read More »

রংপুরে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও জমি দখলের পাঁয়তারা থেকে বাঁচতে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন রোকেয়া বেগমের পরিবার। বুধবার সন্ধ্যায় নগরীর সিও বাজার এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রোকেয়া বেগম। লিখিত বক্তব্যে মোছাঃ রোকেয়া বেগম বলেন, রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানাধীন ৩নং ওয়ার্ডস্থ উত্তম বারো ঘড়িয়া গ্রামে আমার নামে কবলা দলিল নং-১৪৫৬৬/১৮ তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮ ও দলিল নং-১২৮৯৮/১৫, তারিখ ২০ আগষ্ট ২০১৫ইং মূলে ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। যাহা আমি ক্রয়ের পর মাপজোক করে খাজনা-খারিজ সম্পন্ন করে গাছপালা লাগাই এবং বাউন্ডারী ওয়াল নির্মাণ করিয়া ভোগদখল করে আসছি। উক্ত জমি নিয়ে আসামী মো: রহিদুল ইসলাম (৪৫) পিতা মোঃ রাজা মিয়া, মোঃ সাইদুল ইসলাম (৪৮), মোঃ জরিপ উদ্দিন (৫৫), মোঃ আঃ জলিল (৪৩), সকলের পিতা মৃত সহিদার রহমান ও মোঃ মানিক মিয়া (৪৮) পিতা মৃত কালু মিয়া, সাং-রাধাবল্লভ, থানা-কোতয়ালী আরপিএমপি, রংপুরদের সহিত মামলা মোকদ্দমা চলিতে ছিল। বর্তমানে আমার ছেলেদের নামে বিভিন্ন ধরনের হয়রানীমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছে, যা বর্তমানে চলমান আছে। গত ২৯ মে আমার ছেলে মোঃ রায়হানুজ্জামান হাজীরহাট থানায় ওসির সাক্ষাতে কথা বলা অবস্থা অত্র এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, এই অপ্রীতিকর ঘটনায় আমার ছেলের নাম জড়িয়ে দিয়ে হয়রানীর চেষ্টা করছে। তিনি আরো জানান, আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেরনে রোকেয়া বেগমের পরিবারের সদস্য হামিদা আক্তার ও মুক্তা বেগম।

Read More »

রংপুর জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয়া টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সাম্স পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শান্তি সমাবেশের শুরুতে বেকপট্টিস্ত জেলা কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর মূল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যূরালে শেষ হয়ে সেখানে শান্তি সমাবেশ করেন জেলা যুবলীগ। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায় শ্রী লক্ষিন চন্দ্র দাস, সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আলম রাজু, জাহিদুল ইসলাম বাবু, মিলন আহমেদসহ জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবসে ডেইরি ফার্মাস অ্যাসোসিশনের দুধ বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রংপুরে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষের মাঝে এ দুধ বিতরণ করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার(১ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে দুধ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। উদ্বোধনী সময় ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, দুধ পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম। আমরা দেশের পুষ্টি চাহিদা পুরণে যেমন কাজ করি তেমনি দেশের বেকারত্ব কমিয়ে আনতেও কাজ করি খামারিরা। সরকার থেকে ভালো পৃষ্ঠপোষক পেলে খামারীরা আরো বেশি সফল হবে, তাতে এ প্রজন্মের শিক্ষিত তরুণরা খামার আরো বেশি উদ্বুদ্ধ হবে, তাতে পুষ্টি চাহিদা যেমন পুরণ হবে তেমনি বেকারত্ব কমিয়ে আসবে। এসময় তিনি প্রাণী সম্পদ উন্নয়নে সম্পৃক্তদের খামারীদের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহৃমেদ, জেলা ও বিভাগীয় অর্থ সম্পাদক বিটু, জেলা ও বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, জেলা ধর্ম সম্পাদক দীলিপ চন্দ্র ঘোষ, আপ্যায়ন সম্পাদক সুজন, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর আলী, ১৩ নং ওয়ার্ড সভাপতি নুর আলম মনু, ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম সারোয়ার মির্জাসহ অন্যান্য খামারীগণ। এদিকে বিশ্ব দুগ্ধ দিবসে ঢাকায় আয়ানা ডেইরি ফার্ম আইকন খামারি রংপুর ২০২২ নির্বাচিত হয়েছেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম।

Read More »

বাজেটে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম সরকার ঘোষিত জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ দাবিতে বৃহস্পতিবার ( ১ জুন) বেলা ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেছে সংগঠনটি।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ রংপুর শাখার সভাপতি তুর্য শুভ্র, বাসদ রংপুর জেলার সদস্য অমল কুমার সরকার, ছাত্রফ্রন্ট মহানগর শাখার সংগঠক বিপ্লব।সমাবেশে বক্তারা বলেন, বাজেটের বেশির ভাগ অর্থ জোগান দেন সাধারণ জনগণ কিন্তু বিগত বছরগুলোতেও আমরা লক্ষ্য করেছি জনগণের স্বার্থ প্রতিফলিত হয় না। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অনিশ্চিয়তা বেড়েছে। দেশে প্রায় ৫ কোটি শিক্ষার্থী, এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগ খুবই অপ্রতুল। শিক্ষাখাতে যে বাজেট বরাদ্দ হয় তাতে শিক্ষাসংকট নিরসনের জন্য যথেষ্ট নয়, শিক্ষার মূল অংশ এখন বেসরকারি ধারা।ছাত্রফ্রন্ট নেতারা বলেন, শিক্ষার ব্যয় বহন করা কষ্ট সাধ্য। শিক্ষার বাণিজ্যকীকরণ, বেসরকারিকরণ,সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। ক্যাম্পাসগুলোতে ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, লাইব্রেরীতে বই সংকট ,হল সংকট, পর্যাপ্ত গবেষণার জন্য বরাদ্দ নেই বললেই চলে। এসব সংকট নিরসনে এবারের জাতীয় বাজেটে ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।মানবন্ধন সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দ রাখার দাবিতে বিভিন্ন স্লেগান দেওয়া হয়।

Read More »

রংপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের মতবিনিময় ও শপথ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ গ্রহন অনুুষ্ঠিত। বুধবাব বিকেল ৩ টায় রংপুর নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক সভায় শিক্ষার্থীরা মাদক, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। অনুষ্ঠানে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, ধূমপান অথবা মাদকসেবন না করতে এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার পরামর্শ দেন। পরে তিনি শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। পরে অনুষ্ঠানে মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক । এ সময় উপস্থিত ছিলেন রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, সদস্য ফারুখ সহ সকল শিক্ষার্থীবৃন্দ।

Read More »

রংপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় রংপুর কাচারী বাজার ডিসি অফিসের সামনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃ মন্ত্রণালয় কমিটির সাপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশগত সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধন সহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেন রংপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সকল নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে ৪ দফা দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের হাতে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ সাইফুর রহমান ও সদস্য সচিব ফাইল মাইজুল ইসলাম বাবু, উপদেষ্টা মোঃ মতিয়ার রহমান , সম্মানিত সভাপতি মোঃ আব্দুল ওয়ালী সম্পাদিত সাধারণ সম্পাদক মোঃ খসরু সরকার সহ বিভিন্ন সার্ভিস এসোসিসেশনের নেতৃবৃন্দ ।

Read More »

সাংবাদিক জীবনের পিতা মরহুম আজিজার রহমান আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঢাকা মেইল ও দৈনিক বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক রেজাউল করিম জীবনের পিতা মরহুম আজিজার রহমান আর নেই। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গতকাল বুধবার সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি … রাজীউন) , মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আছর নগরীর পশ্চিম নীলকন্ঠ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পশ্চিম নীলকন্ঠ কররস্থানে তার দাফন কার্য সম্পুর্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওামীলীগের সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুুর মাহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাফিউল রহমান সফি সহ সাকল মুসল্লিগণ। মরহুম আজিজার রহমান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রাজনৈতিক ব্যক্তিত্ব লতিফুর রহমান মিলন, রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Read More »