সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

রংপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় রংপুর কাচারী বাজার ডিসি অফিসের সামনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃ মন্ত্রণালয় কমিটির সাপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশগত সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধন সহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেন রংপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সকল নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে ৪ দফা দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের হাতে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ সাইফুর রহমান ও সদস্য সচিব ফাইল মাইজুল ইসলাম বাবু, উপদেষ্টা মোঃ মতিয়ার রহমান , সম্মানিত সভাপতি মোঃ আব্দুল ওয়ালী সম্পাদিত সাধারণ সম্পাদক মোঃ খসরু সরকার সহ বিভিন্ন সার্ভিস এসোসিসেশনের নেতৃবৃন্দ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM