
রংপুরে ৪ ও ৫ নং ওয়ার্ডে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন এর ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। বৃহস্পতিবার (২২ জুন) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত দুই ওয়ার্ডের আমাশু কুকরুল, খটখটিয়া, বুরাইল বাজার, শ্যামলা বাজার, জলছত্র এলাকায় এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন পশুরাম থানা আ’লীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা, পশুরাম থানা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য আতিক ঊল আলম কল্লোল, মিজানুর রহমান তুহিন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন সাজু,সাধারণ সম্পাদক কনক চন্দ্র বর্মন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায়,সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিয়া,৫ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ফিরোজ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক চন্দন রায় সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ । প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছে।












