জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় রংপুর শেখ রাসেল স্টোডিয়াম প্রঙ্গনে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মামুন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদব মোঃ সামসুজ্জামান জামান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ওবায়দুর রহমান ময়না , মিসেস আইরিন আলম, আফরিন নাহার বিউটি, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবু সালেক লিটন, রুরায়েত হোসেন খান, ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ পরিষদের সদস্য শাকিল রায়হান, কারাতে কোচ মোঃ রেজওয়ানুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















