সর্বশেষ
সর্বশেষ

Day: June 25, 2023

রংপুরে উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেছেন, প্রতিকূলতা থাকবে কিন্তু এটিকে ভেঙে নারীদের এগিয়ে যেতে হবে। পরস্পরের সাথে হাতে হাত রেখে সবাই আমরা বন্ধুর মত এগিয়ে যাব। এখন তথ্য প্রযুক্তির সাথে তালমিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। নারীদের কাজের যে বৈশিষ্ট্য এবং উদ্ভাবনী শক্তি সেটি পৃথিবীর সবপ্রান্তে পৌঁছে দেওয়া উচিত। আমরা চেষ্টা করছি নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা কর্ণার তৈরি করাসহ উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শনীতে সহায়তা অব্যাহত রাখার। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ই-ক্যাব উইমেন ফোরাম ও সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার যৌথ আয়োজনে তিন দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৪ নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন, জেলার সহকারী তথ্য অফিসার আফসারা আখতার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রংপুর প্রোগ্রামার কেয়া রাণী, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জান্নাতুস সাফা। সভাপতির বক্তব্যে শমী কায়সার বলেন, একজন নারীর পথচলা অন্যদের জন্য অনুপ্রেরণা। আমি অল্প বয়স থেকে অভিনয় করি, অভিনয় ছাড়া জীবনে কোন কিছু তখন শিখিনি। আমি উদ্যোক্তা হবো সেটা নিয়ে আমার কখনো ভাবনাও ছিল না। কিন্তু আমি আমার মায়ের অনুপ্রেরণা থেকে উদ্যোক্তা পর্যায়ে এসেছি। তিনি আরও বলেন, কোন নারী যেন শিক্ষা বঞ্চিত না হয় সেজন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। নারী শিক্ষার বিস্তারের মধ্যদিয়ে নারী উদ্যোক্তা বাড়ছে, নারী সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে তথ্য প্রযুক্তির যে প্রসার ঘটেছে, তার সফল আজকের ই-কমার্স অ্যাসোসিয়েশন। শমী কায়সার বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিকাশে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের যে অবদান তা আমাদের কারো অস্বীকার করার সুযোগ নেই। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীর সামাজিক ক্ষমতায়নস রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতায়ন হয়েছে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই জাতি কৃতজ্ঞ থাকবে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারীরা শুধু বাবা কিংবা স্বামীর পরিচয়ে নয় বরং নিজের পরিচয়েও স্বাবলম্বী হতে শিখেছেন। যার উদাহরণ দেশে এখন সর্বক্ষেত্রে নারীদের জয়জয়কার। পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ সমানভাবে বাড়ছে বলে দেশের উন্নয়ন তরান্বিত হয়েছে। নারীরা এখন দেশের অন্যতম উন্নয়নযোদ্ধা। শিক্ষিত, দক্ষ, পরিশ্রমী ও উদ্ভাবনী শক্তি সম্পন্ন সৃজনশীল নারীরা এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তিন দিনের এ মেলায় অংশ নেয় ইতি ইতি, ফারনাস কেক স্টুডিও, এনজেল বিউটি পার্লার, সৌখিন শপ ফ্যামিলি, পারুর চারুতা বাহারি সাজ, সাথি হ্যান্ডি ক্রাফট, ঘরোয়া, গুনগুন ফ্যাশান, রুমিস কালেকশন, ইওর উইস সাজুনী, আজকের অন্যনাসহ ৩০টির অধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সাধারণত স্থানীয় পোশাক, খাবার, প্রসাধনী নিয়ে কাজ করে থাকেন। এধরণের মেলায় অংশ নিয়ে তারা আনন্দিত। এই মেলার মাধ্যমে তাদের বিক্রি বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের ব্রান্ডিং হয়েছে।

Read More »

রংপুরে বিশিষ্ট ঠিকাদার রইচ আহমেদের স্বরণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব, বিশিষ্ট ঠিকাদার প্রয়াত রইচ আহমেদের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে আলোচনা ও স্মৃতি চারণ করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার মোঃ খায়রুল কবির রানা, রংপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, এলজিইডির নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ শাহাজাহান আলী, জেলা মটর মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, বড় ভাই তোফায়েল আহমেদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুব্রত সরকার মুকুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব ( ভারপ্রাপ্ত ) শফিকুল ইসলাম মিঠু। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনরংপুর ঠিকাদার সমিতির যূগ্ন আহবায়ক ওয়াসিমুল বারী রাজ, আব্দুর রউফ রাঙ্গা, গোলাম রব্বানী বিপ্লব, সদস্য মোঃ লোকমান হোসেন, কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, আশরাফুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা বানু, ঠিকাদার সানাউল ইসলাম সেনা ও আবু বক্কর বারী মিঠু।স্বরণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহামুদুল ইসলাম।

Read More »

দৈনিক বায়ান্নর আলোর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর হাজীরহাটস্থ পাহাড়ী এলপিজি পাম্প মালিক ও ভূমিদস্যু সাগর বাহিনী কর্তৃক দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদককে নিয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে মিথ্যাচারিতা এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সদর উপজেলা প্রেসক্লাব, বিএমএসএফ রংপুর জেলা শাখা, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন স্ব-স্ব সংগঠনের ব্যানার নিয়ে অংশ নেন। রংপুর প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় দৈনিক বায়ান্নর আলোকে নিয়ে ভূমিদস্যু সাগর গংসহ একটি কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, রংপুরের সিনিয়র সাংবাদিক আলহাজ্ব জয়নাল আবেদীন, দৈনিক মায়াবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুশান্ত ভৌমিক, এনটিভির বিভাগীয় প্রতিনিধি মঈনুল হক, রিপোর্টার্স ক্লাব রংপুর’র সাধারণ সম্পাদক, একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, ডিবিসি নিউজ রংপুর বিভাগীয় প্রতিনিধি মাজেদ মাসুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমি, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফা বেগম শিউলী, বিএমএসএফ রংপুর জেলা শাখার যুগ্ন সম্পাদক জি এম জয়, রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবুল হোসেন বাবলু প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ভূমিদস্যু সাগর গং একটি গনমুখি ও সর্বাধিক প্রচারিত দৈনিক বায়ান্নর আলোকে নিয়ে যেভাবে মিথ্যাচারিতা করেছেন তা সংবাদপত্রের স্বাধীনতায় হুমকি ও বাধার কারণ এবং ঐর্দ্ধতপূর্ণ আচরনের শামিল। এতে করে সংবাদপত্র, সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভূমিদস্যু সাগর গং তাদের ভূমিদস্যুতা আড়াল করার জন্য বিভিন্ন ফন্দিফিকির একে নানাবিধ ষড়যন্ত্রের অংশ হিসেবে যে মিথ্যাচারিতা করেছেন তার জন্য কঠোর বিচার হওয়া প্রয়োজন। প্রভাবশালী সাগর গংদের বিরুদ্ধে সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

Read More »