সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিশিষ্ট ঠিকাদার রইচ আহমেদের স্বরণ সভা অনুষ্ঠিত

রংপুরে বিশিষ্ট ঠিকাদার রইচ আহমেদের স্বরণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব, বিশিষ্ট ঠিকাদার প্রয়াত রইচ আহমেদের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে আলোচনা ও স্মৃতি চারণ করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার মোঃ খায়রুল কবির রানা, রংপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, এলজিইডির নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ শাহাজাহান আলী, জেলা মটর মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, বড় ভাই তোফায়েল আহমেদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুব্রত সরকার মুকুল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব ( ভারপ্রাপ্ত ) শফিকুল ইসলাম মিঠু। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনরংপুর ঠিকাদার সমিতির যূগ্ন আহবায়ক ওয়াসিমুল বারী রাজ, আব্দুর রউফ রাঙ্গা, গোলাম রব্বানী বিপ্লব, সদস্য মোঃ লোকমান হোসেন, কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, আশরাফুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা বানু, ঠিকাদার সানাউল ইসলাম সেনা ও আবু বক্কর বারী মিঠু।স্বরণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহামুদুল ইসলাম।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM