সর্বশেষ
সর্বশেষ

Day: June 26, 2023

রংপুরে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভ গবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের নিয়ে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভ গবদ গীতা প্রতিযোগিতা ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২৫ জুন) সকাল ১১টায় রংপুর টাউনহলে আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি কাউন্সিলর হারাধন রায় হারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী রামজীবন কুন্ড। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী ভবতোষ সরকার বাচ্চু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ বোস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর বিভাগের সমাজসেবার ১১টি সরকারি আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের নিয়ে দ‘ুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে

জালাল উদ্দিনল/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সমাজসেবা অধীদপ্তরাধীন রংপুর বিভাগের ৮ জেলার ১১টি সরকারি আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের নিয়ে শুরু হয়েছে দ‘ুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা । গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রংপুর শেখ রাসেল ষ্টেডিয়ামে ভার্চুয়ালি উদ্ধোধন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ । এর আগে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রামীম খানের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: নাজমুল হুদা আনসার ও ভিডিপি‘র রংপুর রেঞ্জের পরিচালক মো: আব্দুস সামাদ , পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সমাজসেবক চায়না চৌধুরী । দ‘ুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়ায় ১৪টি ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় ৬শ প্রতিযোগী অংশ নিচ্ছেন । উল্লেখ্য মুক্তিযুদ্ধভিত্তিক দেশাত্ববোধক এবং জাতির পিতাকে নিয়ে ১১টি নজরকাড়া ডিসপ্লে অনুষ্ঠিত হয় । রংপুর দিনাজপুর এবং ঠাকুরগা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে । আজ সোমবার বিকেলে একই ভেন্যুতে সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম

Read More »

রংপুরে বছরে ‘৫০ হাজার টন’ খাদ্যশস্য উৎপাদন বেড়েছে

জালাল উদ্দিনল/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলায় ২০১৯ সালে সেচ সম্প্রসারণ (ইআইআর) প্রকল্প হাতে নেয় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। প্রকল্পের আওতায় জেলায় ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়। এছাড়া নদী ও খাল-বিল পুনঃখনন করে জলাবদ্ধতা দূর করা হয়। এর সুফল মিলেছে খাদ্যশস্য উৎপাদনে। ফলে জেলায় এখন আগের চেয়ে বছরে ৫০ হাজার মেট্রিকটন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে; যার বাজারমূল্য ১২৫ কোটি টাকা।শনিবার (২৪ জুন) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এক সভায় এসব জানান বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইআইআর প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খান। ইআইআর প্রকল্পের কার্যক্রম অবহিত করতে এই সভার আয়োজন করে বিএমডিএ।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক শামীমুর রহমান। আরও বক্তব্য দেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকরা। সঞ্চালনা করেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী একেএম মশিউর রহমান।হাবিবুর রহমান খান জানান, রংপুরে ইআইআর প্রকল্প নেওয়া হয় ২০১৯ সালে। এরপর থেকে জেলার ১২০ কিলোমিটার খাল, ৬টি বিল, ৫০টি পুকুর পুনঃখনন করা হয়েছে। নদী ও খালে ৪টি ক্রসড্যাম, ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেচের জন্য ৬৫টি বিদ্যুৎ চালিত এবং ৩০টি সৌরচালিত সেচযন্ত্র স্থাপন করা হয়েছে। প্রতিটি সেচযন্ত্রের সঙ্গে দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তত বারিক পাইপ মাটির নিচ দিয়ে বসানো হয়েছে। এতে করে কৃষকের পানি ও ভূমির অপচয় রোধ হচ্ছে।তিনি জানান, পুনঃখনন করা খালের দুই পাড়ে ৩ হাজার হেক্টর জমিতে সম্পূরক সেচ, হাঁস চাষ, মাছ চাষ ও পাট পঁচানোসহ বিভিন্ন গৃহস্থলির কাজ হচ্ছে। নদী-খাল খননের ফলে পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হয়। এতে ১০ হাজার হেক্টর জলাবদ্ধ জমিতে এখন একাধিক ফসল চাষের সুযোগ তৈরি হয়েছে। ফলে বছরে ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। যার বাজারমূল্য ১২৫ কোটি টাকা। এছাড়া নদী, খাল-বিলের দুধারে ১ লাখ ৪৮ হাজার ফলদ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা লাগানো হয়েছে। ফলে প্রাকৃতিক পরিবেশ ফিরে আসায় এসব এলাকায় পাখ-পাখালির মেলা বসছে। এছাড়া নদী ও খালের দুপাড়ে স্থানীয়রা নিজ উদ্যোগে নেপিয়ার ঘাস, কলা ও বিভিন্ন ধান-শাকসবজি চাষ করছেন।জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। ইআইআর প্রকল্প তা বাস্তবায়ন করে যাচ্ছে। এটি আমাদের কৃষি, পরিবেশসহ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নদী-খাল-বিল খননে ভূমি নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। স্থানীয় অধিবাসী, প্রাশসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সমন্বয়ে এসব সমস্যা নিরসন করতে হবে। নদী-খাল-বিলে প্রাণ ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

Read More »

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রংপুরে মর্ডান মোড়ে সাব কন্ট্রোল রুম উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রংপুরে মর্ডান মোড়ে সাব কন্ট্রোল রুম উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার).পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন রংপুর র‌্যাব ১৩ এর সিও আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার, উপ পুলিশ কশিনার আবু মারুফ হোসেন, উপ পুলিশ কমিশনার ডিসি (ট্রাফিক বিভাগ) মিনহাজুল আলম, এসি আমজাদ হোসেন, তাজহাট থানার ওসি হোসেন আলী, টিআই (উত্তর) বেলাল হোসেন, টিআই (দক্ষিন ) মোঃ কেরামত আলী। অনুষ্ঠনের শুরুতে টিআই দক্ষিনের পক্ষ থেকে নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার).পিপিএম (বার) কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

Read More »

রংপুরে মশক নিধন বিষয়ক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর একটি জনবহুল ও ঐতিহ্যবাহী নগরী। প্রাচীনকাল থেকে জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে এই নগরীর রয়েছে বিশেষ ঐতিহ্য। সময়ের পরিক্রমায় নগরীতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মশার উপদ্রব। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে মশা বাহিত রোগের প্রাদুর্ভাব। আর এই মশা নিধনে রংপুর সিটি কর্পোরেশনের ২০, ২১ ও ২৬ নং ওয়ার্ডে পরিক্ষামুলক কর্মসূচী পালন করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোগণ। সেই পরিক্ষামুলক মশক নিধন বিষয়ক ধারনাপত্র এবং অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় পায়রাচত্বর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রিজিওনাল অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনৈতিক ফেলোগণ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপর দুই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম ও পীরগঞ্জ ছাত্রদলের যুগম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন।এসময় উপস্থিত থেকে মশক নিধন বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শাহিদার রহমান জ্যো¯œা, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রিজিওনাল অফিস প্রধান আলী ইজাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Read More »