জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের নিয়ে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভ গবদ গীতা প্রতিযোগিতা ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২৫ জুন) সকাল ১১টায় রংপুর টাউনহলে আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি কাউন্সিলর হারাধন রায় হারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী রামজীবন কুন্ড।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী ভবতোষ সরকার বাচ্চু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ বোস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















