সর্বশেষ
সর্বশেষ

Day: July 6, 2023

রংপুরে মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরীর দাফনকার্য সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী নগরীর শালবন নিবাসী হাসনা চৌধুরী আর নেই। তার জানাজার নামাজ বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় রংপুর নগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে নুরপুর বড় কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজার নমাজে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাাফিজার রহমান মোস্তফা, সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ রেজাউল করিম মুকুল, সাংবাদিব জয়নাল আবেদীন সহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও মুসল্লিগন। এর আগে সকাল ১১টায় নগরীর স্টেশন রোডস্থ বাংলাদেশের কমিউনিস্ট পাটি-সিপিবি কার্যালয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে হাসনা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রংপুর প্রেসক্লাব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও মহিলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ । মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্বামী সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, এক ছেলে, পূত্রবধু, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালের ১৫ জুন কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি দেবালয় গ্রামের এক সম্ভান্ত্র পরিবারে হাসনা চৌধুরীর জন্ম। তার পিতার নাম আকবর আলী চৌধুরী। কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। ১৯৭৪ সালে তিনি রংপুরের কমিউনিস্ট পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকুরিতে যোগদান করেন। ২০১১ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলা কমিটির সভাপতি, জেলা সিপিবি’র সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। রংপুর ও জাতীয় পর্যায়ে নারী অধিকার আদায় সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সফল নেত্রী হিসাবে নিজে উৎসর্গ করেছিলেন। তিনি ট্রেড ইউনিয়নের নেত্রী হিসাবে কাজ করেছেন।

Read More »

রমেক ছাত্রলীগের সাবেক সম্পাদকের কক্ষ ভাঙচুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার রাতেই সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের কক্ষে হামলা চালিয়েছে তার প্রতিপক্ষ। এ সময় কক্ষে আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রমেক ক্যাম্পাসের পিন্নু ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এই খবর শুনে সন্ধ্যায় কক্ষ থেকে বাইরে যাই। পরে কক্ষে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে কলেজ প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানাই। দলের কতিপয় কর্মীর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দলের অভ্যন্তরীণ কোন্দলে বিভক্ত ছিল রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। কমিটি বিলুপ্ত হবার খবর জেনে একটি অংশ আরেকটি অংশের ওপর হামলা করে।রংপুর মহানগর পুলিশের ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল রাতেই ঊর্ধ্বতন পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।এর আগে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ তিনটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ শাখা বিলুপ্ত ও রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে। রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই দুটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০১৫ সালের ২০ জুলাই শফিউর রহমান স্বাধীনকে সভাপতি ও শেখ আসিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর ২০১৬ সালের ৩০ মে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাত বছর পর মেয়াদোত্তীর্ণ সেই কমিটিই বাতিল করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।প্রসঙ্গত, গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে রংপুর বিভাগীয় কর্মীসভায় নীলফামারী জেলা কমিটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার দুই দিনের মাথায় জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ও মহানগর এবং মেডিকেল কলেজ কমিটি মেয়াদোত্তীর্ণের কারণে বিলুপ্ত করা হয়। ধারণা করা হচ্ছে- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছেন কেন্দ্রীয় নেতারা। যদিও গণমাধ্যমে পাঠানো সংবাদে স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Read More »

রংপুর-২ আসনে প্রধানমন্ত্রীর উন্নয়ন বরাদ্দের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না অভিযোগ আ.লীগ নেত্রী লিলি’র

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) প্রধানমন্ত্রীর উন্নয়ন বরাদ্দের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না অভিযোগ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সুমনা আক্তার লিলি। যোগ্য নেতৃত্বের অভাবে টিআর-কাবিখা প্রকল্প ছাড়া এ আসনে কোন উন্নয়ন হয়নি। অপরদিকে স্কুল-কলেজের এমপি ও নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছে স্থানীয় সাংসদ ও তার সিন্ডিকেট। দুই উপজেলায় কৃষিভিত্তিক, গার্মেন্টস, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানীর সম্ভাবনা থাকলেও উদ্যোগের অভাবে অর্থনৈতিক কর্মকান্ডে গতি পাচ্ছে না। এতে করে বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলার বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে। বুধবার (৫ জুলাই) দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব অভিযোগ করেন। লিলি বলেন, আমি তরুণসহ সব বয়সী মানুষের সমর্থনে এগিয়ে যেতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে রংপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন চাইবো। জনগণের আকুন্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। এতে যত বড় বাঁধাই আসুক না কেন, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমি পিছুপা হব না। তিনি আরও বলেন, আমি নির্বাচন করবো বুঝতে পেরে স্থানীয় সংসদ সদস্য নানাভাবে অপকৌশল ও ষড়যন্ত্র করছে।গত এক মাস পূর্বেও তারাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হারুনর রশীদ বাবুল আমাকে এই ষড়যন্ত্রের আভাস দেয়।এরই ধারাবাহিকতায় তারা কিছু গণমাধ্যম কর্মীদের ভাই বোনদের মিথ্যা তথ্য দিয়ে আমার নামে দূর্নাম ছড়ানোর চেষ্টা করর। এছাড়া গত সোমবার প্রচার-প্রচারণার সময় তারাগঞ্জের ইকরচালীতে এমপি লোকজন আমার উপর হামলা করেছে। এরপরেও আমি থেমে থাকিনি। আমি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করাসহ বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই এবং প্রধানমন্ত্রীর যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ ইকরচালীর মাহবুব হাসান মজনু, আল আমিন হোসেন, অশোক রায়, দীপক রায়সহ ও অন্যরা।

Read More »