সর্বশেষ
সর্বশেষ

Day: July 16, 2023

রংপুরে ইআইটি’র বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”সম্ভাবনাময় ভাবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক ,প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) রংপুর ও টি.এস.সি রংপুর এর আয়োজনে রংপুর টাউন হলের সামন থেকে নগরীতের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর ডিসিরি মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর টাউল হল মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) রংপুর এর পরিচালক মোঃ নাজমুল আলম, টি.এস.সি রংপুর এর প্রিন্সিপাল অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Read More »

রসিকের ডেঙ্গু প্রতিরোধে শ্যামাসুন্দরী খালের বর্জ্য পরিস্কার কার্যক্রম শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শ্যামাসুন্দরী খাল ও কেডি ক্যানেলে বর্জ্য পরিস্কার এবং দুষিত পানিতে মশক নিধনের লার্বিসাইড টেমিফস স্প্রে প্রদান কার্যক্রম শুরু করা হয়। গতকাল শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজের অপজিটে শ্যামাসুন্দরী খালের বর্জ্য পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের সহকারি পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজু। এ সময় মিজানুর রহমান মিজু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেক্রমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে নগরীর শ্যামাসুন্দরী খাল ও কেডি ক্যানেলের বর্জ্য পরিস্কার ও দুষিত পানিতে মশক নিধনের লার্বিসাইড টেমিফস স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ইনেসপেক্টর মোঃ জাকিরুল আলম জিকো সহ অন্যান্য কর্মকর্তাগন।

Read More »

রংপুরে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনের জাতীয় নির্বাচন সহ খেলাফত মজলিসের ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষে রংপুরে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১৫ জুলাই) নগরীর পাবলিক লাইব্রেরীর মাঠে বিভাগীয় সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জোনের পরিচালক মোঃ সিরজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদিস আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস আসাদুল্লাহ, যুগ্ম মহা সচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, কেন্দ্রীয় সাংহঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন। আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ তৌহিদুল রহমান রাজু, কুড়িগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আবু সাঈদ , রংপুর জেলার সভাপতি কারী মাওঃ আশরাফুল আলম, গাইবান্ধা জেলার সভাপতি এ.কে.এম গোলাম আযম, নীলফামারী জেলার সভাপতি মাওঃ সাদ্দাম হোসেন জিহাদী, লালমনিরহাট জেলার সভাপতি মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর জেলার সভাপতি আ.ক.ম খাদেমুল ইসলাম, ঠাকুরগাও জেলার সভাপতি মাওঃ আব্দুর রহমান, গঞ্চগর জেলার সভাপতি কারী মাওঃ মোঃ জিয়াউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর জেলা যুবদলের স্মরণ সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রইচ আহমেদ এর মৃত্যুতে রংপুর জেলা যুবদলের স্মরণ সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ে স্মরণ সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিতে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন, সহ সভাপতি তারেক হাসান সোহাগ, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, আকিবুল রহমান মনু, সহ সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিখন, সহ সাংগঠনিক সম্পাদক বর্ষন আহমেদ বিপ্লব, পীরগাছা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর , গংগাচড়া যুবদলের সদস্য সচিব শাহীন আহমেদ সোনা, বদরগঞ্জ যুবদলের সদস্য সচিব জিয়ারুল, মিঠাপুকুর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে মরহুম রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রইচ আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ শাহ মোঃ ওয়ালিউল্লাহ শাহীন।

Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আগমন উপলক্ষে জেলা আ’লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার রংপুরে ৩০ জুলাই আগমন উপলক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় জেলা আওয়ামীলীগের আহবায়ক একে এম ছায়াদত হোসেন বকুলের সভাপতিত্বে সভার আলোচ্য বিষয় তুলে ধরে সভা পরিচালনা করেন যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, সদস্য রেহেনা আশিকুর, রাশেক রহমান, রোজি রহমান, মোতাহার হোসেন মন্ডল মওলা, লতিফা শওকত, জাসেম বিন জুম্মন, আনোয়ারুল ইসলাম মায়া, জাকির হোসেন, নাছিমা জামান ববি, পারভীন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাধারণ সভায় আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বাংলাদেশ আওয়ামীলীগের। সেই জনসমাবেশ সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় থেকে কাজ করার আহবান জানানো হয়।

Read More »