জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”সম্ভাবনাময় ভাবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক ,প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। গতকাল শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) রংপুর ও টি.এস.সি রংপুর এর আয়োজনে রংপুর টাউন হলের সামন থেকে নগরীতের বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর ডিসিরি মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর টাউল হল মাঠে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) রংপুর এর পরিচালক মোঃ নাজমুল আলম, টি.এস.সি রংপুর এর প্রিন্সিপাল অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
















