সর্বশেষ
সর্বশেষ

Day: July 17, 2023

রংপুরে জীবন বীমা’র সেলর্স অফিস স্থান্তর না করার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জীবন বীমা কর্পোরেশনের ৮৬ সেলর্স অফিস স্থান্তর না করার দাবিতে প্রতিবাদ সভা করেন রংপুরের বিভিন্ন শাখার এজেন্ট, ডিও ও ডিএম নেতৃবৃন্দ। গতকাল রবিবার (১৬ জুলাই) রংপুর জীবন বীমা ভবনের হলরুমে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংপুর জীবন বীমা কর্পোরেশনের ডিএম ইনচার্জ ও জীবন বীমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান পলাশ, রংপুর জীবন বীমা কর্পোরেশনের ডিএম ইনচার্জ আবুল হাসেম, ডিও-২ ফখরুল হোসেন সরকার, ডিএম-১ মোঃ আব্দুল আতাউর, ডিএম-১ মোঃ ইদ্রীস আলী, ডিএম-১ মোঃ আব্দুল হানিফ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, উত্তোরাঞ্চলে মঙ্গাপীরিত রংপুর। করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক মন্দা ও বৈশিক যুদ্ধ চলমান পরিস্থিতিতে আমরা অতি কষ্টে বীমা সংগ্রহ করে আসছি। অপর দিকে দেশের বীমা কোম্পানীর গুলোর দাবী পরিশোধে গড়িমশির কারনে তাদের দায়ভার আমাদের উপর চাপানো হচ্ছে। রংপুরের অত্যাধুনিক ভবনগুলির মধ্যে জীবন বীমা ভবনটি অন্যতম। এ কারনে সাধারণ মানুষ এই ভবনের প্রতি আকৃষ্ট হয়ে বীমা গ্রহনে ইচ্ছুক হয়। অথচ এই ভবনে ভাড়াটিয়া রেখে ৮৬ সেল্স অফিস কে অন্যত্র সরিয়ে দিলে জীবন বীমার ব্যবসা ব্যহত হবে। এই সংকট মুহুর্তে রংপর ৮৬ সেল্স অফিস জীবন বীমা ভবন হতে অন্যত্র স্থানান্তর হলে বীমা সংগ্রহ বাধাগ্রস্থ হবে এবং আমরা লক্ষ অর্জনে ব্যর্থ হব। তাই জীবন বীমা ভবন থেকে রংপুর ৮৬ সেল্স অফিস স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করার জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Read More »

রংপুরে গাইনি চিকিৎসকদের মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশে চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও সমাবেশ করেছে সকল সোসাইটির চিকিৎসক সহ গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবি। রবিবার (১৬ জুলাই) দুপুরে নগরীর রংপুর মেডিকেল কলেজ প্রধান ফটকে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনি কোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও বিএমএর রংপুর জেলা শাখার আয়োজনে মানব্বন্ধনে ওজিএসবি রংপুর জেলা সাধারণ সম্পাদক ও রমেকের গাইনি বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ শাহী ফারজানা তাসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সকল চিকিৎসকবৃন্দ । মানববন্ধনে রমেকের মেডিসিন বিভাগের প্রধান ডা.মাহফুজুর রহমান বলেন, ডাক্তাদের চিকিৎসা কেন্দ্রে নিরাপত্তা সহ বিনা তদন্তে হয়রানি বন্ধ করতে হবে। রমেকের গাইনি বিভাগের অধ্যাপক ডা.শাহী ফারজানা তাসনীম বলেন, আগামী ১৭-১৮ জুলাই দুদিন সকল প্রকার প্রইভেট হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকবে ।এছাড়া গ্রেফতার দুই ডাক্তারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়া গ্রেফতারকৃত চিকিৎসকদের মুক্তি দেওয়া না হলে আগামী (১৭ ও ১৮ জুলাই) সকল প্রকার প্রাইভেট সেবা থেকে কর্মবিরতির ঘোষনা দেন চিকিৎসকরা । চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন,কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি,তদন্ত সাপেক্ষে ডাক্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনসহ গ্রেফতার ডাক্তার মিলি, মুনা ও শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বক্তারা। এসময় রংপুরের বিভাগীয় প্রধানগন ও গাইনী চিকিৎসকরা মানব্বন্ধনে অংশ গ্রহন করেন।

Read More »

রংপুরে উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্যাদি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনর উদ্যোগ নিত্য প্রয়োজনিয় পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কতৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে (জুলাই মাসের) ভর্তুকি মুল্যে টিসিবির পণ্যাদি (চাল ৫ কেজি, সয়াবিন তেলা ২ লিটার, ডাল ২ কেজি ) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। রবিবার (১৬ জুলাই ) সকাল সাড়ে নগরীর ১৮ নং ওয়ার্ডের মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল মাঠে নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মুল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসন বিভাগীর প্রধান সহকারী কর্মকর্তা সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্ত, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা চান্দু, রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সহ উপকারভোগী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগন । উল্লেখ্য, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ০৩ টি পৌরসভা ও ০৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা ২,৮৫,৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল ০২ কেজি, সয়াবিন তেল ০২ লিটার এবং চাল ০৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/ লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা প্যাকেজ মূল্য ৪৭০ টাকা।

Read More »

রংপুরে জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রংপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মতবিনিময় সভায় রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন মনির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু। সভায় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, রংপুর দর্জি শ্রমিক দোকান কর্মচারী ইউনিয়ন, রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়ন, ঠেলা ভ্যান কুলি শ্রমিক ইউনিয়ন, স’ মিল ওয়াকার্স ইউনিয়ন, রংপুর প্রেস শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিকসা শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিকসা চালক ইউনিয়ন, ট্রাক লেবার শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর লেদ শ্রমিক ইউনিয়ন, তুলা মিল শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, রংপুর মাইক শ্রমিক ইউনিয়ন, রংপুর সাইকেল রিকসা মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়ন, বে সরকারী ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন, রংপুর পিকআপ শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা বেকারী শ্রমিক ইউনিয়ন, বাহার কাছনা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়ন, নর সুন্দর শ্রমিক ইউনিয়ন, সৈয়দপুর উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর রিকসা ভ্যান চালক ইউনিয়ন, রংপুর বিভাগীয় শহর ইমারত শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর নর সুন্দর শ্রমিক ইউনিয়ন, গ্যাস ওয়ার্লিং শ্রমিক ইউনিয় ও রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Read More »