সর্বশেষ
সর্বশেষ

Day: July 29, 2023

নবাগত জেলা প্রশাসকোর সাথে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জানান হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ফুলের শুভেচ্ছা জানান হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান। এ সময় উপস্থিত ছিলেন দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া ডাক্তারপাড়া এর নির্বাহী পরিচালক চাঁন মিঞা, মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, ব্যাংকার অহিদুল ইসলাম, কামরুল, সংগ্রাম চৌধুরী, সাখাওয়াত হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসকের সাথে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

Read More »

রংপুরে নিটল মটরসের নতুন বাসের সংযোগ উপলক্ষে মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নিটল মটরস লিঃ এর নতুন বাসের সংযোগ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পর্যটন মোটেলে নতুন টাটা এলপিও ১৬১৬ কমফোর্ট বাস চেসিস এর সংযোগ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুইপ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: মশিউর রহমান রাঙ্গা। অনুষ্ঠানে মতবিনিময় সভায় নিটল মটরস লিমিটেডের সিইও মোহাম্মদ তানবীর শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, টাটা মটরস এর এরিয়া ম্যানেজার নিরাজ কুমার, নিটল মটরস এর আঞ্চলিক ডিলার নাহিদুজ্জামান নিশাদ, জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ.কে চৌধুরী ক্যাপ্টেন মো: আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলতাবউজ্জামান লিপন। এ সময় বক্তারা বলেন, টাটা মটরসের সর্বশেষ সংযোজন টাটা এলপিও কমফোর্ট বাস। এটি পরীক্ষিত এবং নির্ভরযোগ্য একটি বাস। টাটা মটরস এর বানিজ্যিক গাড়ির লাইন- আপে নতুন যোগ হওয়া এই বাহনটি উত্তরবঙ্গের গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন বক্তারা।

Read More »

রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফর ডটকম: রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর ভগিবালা পাড়াস্থ সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভায় আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ মনজুদার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া ডাক্তারপাড়া এর নির্বাহী পরিচালক চাঁন মিঞা, মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, ব্যাংকার অহিদুল ইসলাম, সংগ্রাম চৌধুরী, কামরুলআলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সহ সভাপতি সুজা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, সহ সাধারণ সম্পাদক আলমগীর রাশেদ, কোষাধক্ষ সাবিনা বেগম, সদস্য রতন হাসান বাবু, খাদিজা বেগম, মমতাজ বেগম, মঞ্জুরি, ববি, মিন্টু, রতন মিয়া, সুমাইয়া আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানাগেছে, নগরী আরকে রোড সিও বাজার থেকে মেডিকেল মোড় দিয়ে মর্ডাণ মোড় হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিয়ে লালবাগ হয়ে শাপলা চত্ত্বর দিয়ে পায়রা চত্ত্বর, সিটি বাজার, কাচারী বাজার, জিলা স্কুল দিয়ে চেক পোষ্ট পর্যন্ত রাস্তা সংস্কার, ফুটপাত ও ডিভাইডার পরিস্কার পরিচ্ছন্ন, সার্কিট হাউস ও বঙ্গবন্ধুর মুর‌্যাল পরিস্কার পরিচ্ছন্ন, জেলা স্কুল মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা, মেডিকেল মোড় থেকে ডিসির মোড় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এছাড়াও রংপুর পর্যটন মোটেল, সার্কিট হাউস, জিলা স্কুল, আরডিআরএস, বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যালয়ে পরিচালিত হচ্ছে মশক নিধন কার্য্যক্রম।রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ব্যক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম মুিিন্স ওরফে হরকাতুল জিহাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার জন্য আমরা গত কয়েক দিন যাবৎ রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছি। যা শেষের পথে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নির্লসভাবে কাজ করছে।

Read More »