সর্বশেষ
সর্বশেষ

Day: August 11, 2023

৭২ ঘণ্টায় ১৫৪ রোগী শনাক্ত রংপুরে ডেঙ্গু আক্রান্ত ১৫০০ ছাড়িয়েছে, মৃত্যু ২

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগে পতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) নতুন ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৪ জনে। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত দুই যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালসহ ৮ জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২০০ জন। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে ৩, নীলফামারীতে ৭, গাইবান্ধায় ৩, ঠাকুরগাঁওয়ে ৪ এবং পঞ্চগড়ে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এছাড়া এর আগের বৃহস্পতিবার ৭৭ জন এবং বুধবার ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৪০ জনসহ জেলার ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৩০, জেলায় ৩৬, নীলফামারীতে ২০, লালমনিরহাটে ১৭, কুড়িগ্রামে ২০, গাইবান্ধায় ২২, ঠাকুরগাঁওয়ে ২১ এবং পঞ্চগড় জেলায় ১৫ জনসহ পুরো বিভাগে মোট ২০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর জেলায় ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।তিনি আরও জানান, এ বছর ডেঙ্গু সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে সর্বমোট ১ হাজার ৫৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৩৬২ জন বাড়ি ফিরে গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রাম ও রংপুরের দুই যুবক মারা গেছেন।হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসা মাঈদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাঈদুল ইসলাম কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। এর আগে গত ৪ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলেট (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।এদিকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, হঠাৎ করেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তসহ চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে ফিরেছিলেন। বর্তমানে ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Read More »

রংপুরে বঙ্গমাতার স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে “তুমি মহীয়সী-মমতাময়ী” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও বিশেষ সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৯৩” অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানের পরিচালক জীবন কুমার পোদ্দার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য মোছাঃ পারভীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক, শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়, রংপুর আয়েশা সিদ্দিকা। এ সময়ে উপস্থিত ছিলেন আবু তালহা বিপ্লব, ফারহানা লিমা, আফরোজা বানু, সুস্মিতা বনিক,শিল্পী সরকার প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনকর্ম ও দর্শন নিয়ে আলোচনা এবং শিশু-কিশোরদের বিকাশে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং সংগীত চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গমাতা কে নিয়ে রচিত গান পরিবেশন করেন শিক্ষার্থী আরওয়া ফাইরুজ তাফিম, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন এবং সূপর্না সরকার জয়া এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও কন্ঠশিল্পী জীবন কুমার পোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া ইবনাত আনিকা। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন বাংলাদেশ বেতার, রংপুর এর যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল এবং কী-বোর্ডে দেবাশীষ রায়। উল্লেখ্য শিশু- কিশোরদের সংগঠনের অন্তর্ভুক্ত করে তাদের মানসিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত এ সংগঠন টি নিয়মিত ভাবে নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে ।

Read More »

মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব – স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লাকসাম, কুমিল্লা, ১১ আগষ্ট , ২০২৩ ইং, শুক্রবার মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, যে কোন জাতির ভাগ্য উন্নয়নের জন্য সে জাতির নিজস্ব মানুষকে কাজ করতে হয়। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন একটি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যেখানে বাইরের কোন শক্তি এসে কোন জাতিকে উন্নত করে দিয়েছে। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে হলে আমাদের মানব সম্পদকে দক্ষ, স্মার্ট ও উন্নত করতে হবে তাহলেই সম্ভব উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করা। মন্ত্রী আজ লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ওয়ার্ল্ড ভীশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলার এবং এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে উল্লেখ করে বলেন, খাদ্য ঘাটতি, বিদ্যুৎ ঘাটতি ও নিরক্ষরতার বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শতভাগ বিদ্যুতায়ন এবং শিক্ষাক্ষেত্র সামনের দিকে এগিয়ে চলেছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গৌরবের সাথে নিজেদের অবস্থান তুলে ধরতে পেরেছে। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের কাতারে শামিল হওয়া। সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে সমাজ হতে বাল্যবিবাহ ও নিরক্ষরতার মত অভিশাপগুলো সম্পূর্ণ দূর করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করার সাফল্যের জন্য সরকারি বেসরকারি উদ্যোগ বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমকে অভিনন্দন জানান। এ সময় তিনি আশা প্রকাশ করেন শীঘ্রই লাকসাম এবং মনোহরগঞ্জ বাল্যবিবাহ ও নিরক্ষরতার অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত হবে। সেজন্য সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেওয়ার আহ্বান জানান মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী এ সময় বিএনপি’র চলমান আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি। যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিজদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে প্রশ্নবিদ্ধ এবং কলুষিত করেছিল বিএনপি, সেই ব্যবস্থায় বাংলাদেশের মানুষ আর কখনো ফেরত যাবে না বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী যুবসমাজকে টেকনোলজিক্যাল জ্ঞান আহরণের উপর গুরুত্ব দিতে আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই যুবসমাজ এখন অনেক কিছু শিখতে পারে। শুধু আগ্রহ ও উদ্যম থাকলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এখন বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সুযোগের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল প্রতিবন্ধকতা পার হয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে ।

Read More »

রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বুধবার নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগিবালা পাড়ায় মতবিনিময় সভায় আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ মনজুদার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, দি এশিয়া ফাউন্ডেশন রংপুর এর সিনিয়র প্রজেক্ট অফিসার মোছাঃ মাহামুদা বেগম শারীফা, ব্যাংকার অহিদুল ইসলাম, ব্যাংকার কামরুজ্জামান , দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া ডাক্তার পাড়া রংপুর এর নির্বাহী পরিচালক চাঁন মিঞা, আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সহ সভাপতি সুজা মোঃ এহিয়া, সাধারণ সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ সাবিনা বেগম সদস্য জান্নতি আক্তার, মোঃ রতন ইসলাম, মঞ্জুরী আক্তার, মালেকা হালিমা, সাজেদা আক্তার সুমি, মিন্টু মিয়া,শংকরি, মঞ্জুরি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা শেষে নারী উদ্যোক্তা মোছাঃ ফাতেমা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান। এ সময় প্রধান অতিথি বলেন , ফাতেমার মতো নারী উদ্যোক্তার প্রতিতি ঘরে ঘরে তৈরি হউক।

Read More »

রংপুরে অপরাজিতা নেটওয়ার্কের বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ডেমোক্রেসি ওয়াচ এর আয়োজনে অপরাজিতা নেটওয়ার্কের বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টায় রংপুর এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয় হলরুমে অনুষ্ঠানে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলা মোট ০৩ জেলার ১৭ জন নারী প্রতিনিধিদের উপস্থিতিতে রংপুর বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক কামিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরাহক, সহ-সভাপতি (১) মোছাঃ আরিফা সুলতানা লাভলী, সহ-সভাপতি (২) এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক মোছা: লায়লা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ সানজিদা বেগম লাকী, কোষাধ্যক্ষ প্রভাতী রানী, সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী, সদস্য ১০ জন, মোট ১৭ সদস্য বিশিষ্ঠ কামিটি গঠন করা হয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন (ফেইজ-৩)প্রকল্প দীর্ঘ ৪ বছরের অধিক কাল ধরেইউনিয়ন অপরাজিতানেটওয়ার্ক-এরমাধ্যমে মাঠ পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ দক্ষতা উন্নয়নে বিভিন্নভাবে সহায়ক এর ভূমিকা পালন করে আসছে। যারধারাবাহিকতায় তৃণমূল নারীরা রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ হয়েছেন, পাশাপাশি নিজ কন্ঠস্বরকে জাগ্রত করতে সক্ষম হয়েছেন। তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন নেটওয়ার্কের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এলাকাবাসীর উন্নয়নে অবদান রেখে চলেছেন। উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নঅপরাজিতা নেটওয়ার্কে মোট সদস্য আগে মূলত ছিলেন ১৫ জন, যদিও আগে অপরাজিতা নেটওয়ার্কের সদস্য ছিলেন না, এমন যাঁরা ২০২১-২০২২ সালের নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে যুক্ত করার পর এই সংখ্যা অনেক জায়গায় ১ থেকে ৩ জন করে বেড়েছে। এই প্রেক্ষিতে বর্তমানে ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্কেসদস্য হিসাবে আগের মতই রয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৩ জন নির্বাচিত নারী জনপ্রতিনিধি এবং অবশিষ্ট ১২-১৫ জন সাবেক বা সম্ভাব্য জনপ্রতিনিধি এবং যারা কমিউনিটির নেতৃত্বের পদে রয়েছেন।

Read More »