জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ডেমোক্রেসি ওয়াচ এর আয়োজনে অপরাজিতা নেটওয়ার্কের বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টায় রংপুর এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয় হলরুমে অনুষ্ঠানে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলা মোট ০৩ জেলার ১৭ জন নারী প্রতিনিধিদের উপস্থিতিতে রংপুর বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক কামিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরাহক, সহ-সভাপতি (১) মোছাঃ আরিফা সুলতানা লাভলী, সহ-সভাপতি (২) এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক মোছা: লায়লা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ সানজিদা বেগম লাকী, কোষাধ্যক্ষ প্রভাতী রানী, সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী, সদস্য ১০ জন, মোট ১৭ সদস্য বিশিষ্ঠ কামিটি গঠন করা হয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন (ফেইজ-৩)প্রকল্প দীর্ঘ ৪ বছরের অধিক কাল ধরেইউনিয়ন অপরাজিতানেটওয়ার্ক-এরমাধ্যমে মাঠ পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ দক্ষতা উন্নয়নে বিভিন্নভাবে সহায়ক এর ভূমিকা পালন করে আসছে।
যারধারাবাহিকতায় তৃণমূল নারীরা রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ হয়েছেন, পাশাপাশি নিজ কন্ঠস্বরকে জাগ্রত করতে সক্ষম হয়েছেন। তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন নেটওয়ার্কের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এলাকাবাসীর উন্নয়নে অবদান রেখে চলেছেন। উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নঅপরাজিতা নেটওয়ার্কে মোট সদস্য আগে মূলত ছিলেন ১৫ জন, যদিও আগে অপরাজিতা নেটওয়ার্কের সদস্য ছিলেন না, এমন যাঁরা ২০২১-২০২২ সালের নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে যুক্ত করার পর এই সংখ্যা অনেক জায়গায় ১ থেকে ৩ জন করে বেড়েছে।
এই প্রেক্ষিতে বর্তমানে ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্কেসদস্য হিসাবে আগের মতই রয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৩ জন নির্বাচিত নারী জনপ্রতিনিধি এবং অবশিষ্ট ১২-১৫ জন সাবেক বা সম্ভাব্য জনপ্রতিনিধি এবং যারা কমিউনিটির নেতৃত্বের পদে রয়েছেন।
















