সর্বশেষ
সর্বশেষ

Day: August 31, 2023

জাতীয় শোক দিবসকে ঘিরে রংপুরে “আমার চোখে বঙ্গবন্ধু” প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় শোক দিবসকে ঘিরে রংপুরে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জয়ীতাদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত করা হয়।বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নাজমুল হুদাসহ অন্যরা।বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর দেশের প্রতি যে ভালোবাসা ছিল, তা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের দেশের জন্য কাজ করতে হবে, উন্নয়নের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে হবে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর দেশের ত্যগের বিষয়টি উপলব্ধি করতে পারে এবং তা থেকে শিক্ষা নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়তে পারে।

Read More »

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬০তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ আগস্ট, ২০২৩ খৃ. একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬০তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।     বৈঠকে কমিটির সদস্য গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।     কমিটি ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক ১ মিনিট নিরবতা পালন করে বৈঠক শুরু করে।    বৈঠকে ৫৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।    বৈঠকে আধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশকে ডিজিটালাইজড করার লক্ষ্যে বাল্কহেড ট্র্যাকিং এর জন্য চীপ, ট্র্যাকার ও নম্বরপ্লেট সংযুক্ত করার, প্রয়োজনে প্রযুক্তিতে দক্ষ কর্মীদের নিয়োগের সুপারিশ করা হয়।          কমিটি বাংলাদেশ মেরিন একাডেমীগুলোয় ফার্স্টএইড- ট্রমাসেন্টার নির্মাণের সুপারিশ করে।        এছাড়াও বৈঠকে বাংলাদেশ মেরিন একাডেমী ও নৌ-পরিবহন অধিদপ্তর (ডি.জি. শিপিং) এর কার্যপরিধি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।  নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেরিন একাডেমীর কমান্ডেন্ট(রংপুর, পাবনা, বরিশাল, সিলেট), নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

সরকার এসেট প্রকল্প বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এসেট প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়ার সচিব মোঃ কামাল হোসেন। তিনি বলেছেন, অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন-এসেট প্রকল্পের মাধ্যমে সরকার দেশের বেকারত্ব নিরসনে বেশি গুরুত্বারোপ করছে। অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এসেট প্রকল্পটি দেশে ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এই প্রকল্পটি কারিগরি ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণও দিয়ে আসছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন-এসেট প্রকল্পের আঞ্চলিক ডেসেমিনেশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। সিনিয়ার সচিব মোঃ কামাল হোসেন বলেন, এসেট প্রকল্প ডিপ্লোমা পর্যায়ে কারিগরি ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাগার, শ্রেণিকক্ষ ইত্যাদির আধুনিকায়নের জন্য মঞ্জুরি প্রদান করছে। সরকার এই প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানার মধ্যে সম্পর্ক জোরদার করেছে। শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তব প্রশিক্ষণের পূর্ণতার জন্য শিল্প-কারখানা পরিদর্শন, স্কিলস কম্পিটিশন এবং চাকুরি মেলার আয়োজন করে আসছে। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসিন, এসেট প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, উপসচিব মোঃ আব্দুর রহিম, জেলা শ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।এছাড়াও বক্তব্য রাখেন- রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিউদ্দিন আহম্মেদ, আঞ্চলিক পরিচালক খন্দকার মোঃ নাহিদ হাসান প্রমুখ। সেমিনারে আলোচকরা বলেন, দেশ-বিদেশের শ্রমবাজারে বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নানা বিধ কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরিও মাদ্রসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে এসেট প্রকল্প। এই প্রকল্প দক্ষ জনগোষ্ঠী তৈরির পাশাপাশি অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে।সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জননিরাপত্তায় নিয়োাজিত কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, কারিগরি শিক্ষা কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ এসেট প্রকল্পের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশীজনেরা।এর আগে সকাল পৌনে নয়টায় রংপুর জিলা স্কুল মোড় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Read More »

ক্ষমতা যদি কারো একার হাতে কেন্দ্রীভূত থাকে তাহলে সব কাজ একা করা সম্ভব না: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘ক্ষমতা যদি কারো একার হাতে পুঞ্জীভূত থাকে, কেন্দ্রীভূত থাকে তাহলে কোনোভাবেই তার পক্ষে সব কাজ করা সম্ভব না।’ মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টার ও কোর্ট প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘প্রধান বিচারপতি হওয়ার পরপরই আমি যেটা ভাবি সেটা হচ্ছে, ক্ষমতা যদি কারো একার হাতে পুঞ্জীভূত থাকে-কেন্দ্রীভূত থাকে তাহলে কোনোভাবেই তার পক্ষে সব কাজ করা সম্ভব না। যদি না, তার সঙ্গে কিছু সমমনা লোক কাজ না করে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি প্রধান বিচারপতি হওয়ার পর দেশের ৮টা বিভাগের জন্য ৮ জন বিচারপতিকে দিয়ে মনিটরিং কমিটি গঠন করি। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত সে বিচারপতিরা ‘উল্কার’ মত বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার বিচারকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন। ফলে বিভিন্ন জেলার মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘দুঃখের বিষয় হলো, আজকে একটা সংস্কৃতি ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। আর সেটা হচ্ছে বিচারাধীন মামলার ব্যাপারে বক্তব্য দেওয়া এবং মামলার বিষয়বস্তু (মেরিট) বিবেচনা ছাড়াই মন্তব্য করা। আমাদের মনে রাখতে হবে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। এই স্বাধীনতাকে কার্যকর করার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যারা তাদের মধ্যে কাউকে বিচার করতে গেলেই স্টেটমেন্ট দেওয়া শুরু করেন। এটা বিচার বিভাগকে অপমান করার সামিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এস কে এম তোফায়েল হাসান ও সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) ফারাহ্ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। এছাড়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আনোয়ার হোসেন হাওলাদার ২০২২ সালের ১৪ জুন সচিব হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯১ সালে ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন।

Read More »

জি২০-তে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানাতে প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লী

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নয়াদিল্লী, ৩০ আগস্ট, ২০২৩ : আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লীতে সর্বাত্মক প্রস্তুতি চলছে। ভারতের সভাপতিত্বে ৯ ও ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের এই বৃহত্তম সম্মিলনকে সামনে রেখে ভারতের রাজধানী ও সম্মেলন কেন্দ্রের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ব নেতাদের স্বাগত জানাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআইএ) থেকে প্রধান সড়কগুলো বিরাট জি২০ লোগো, স্বাগত বিলবোর্ড এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতা সম্বলিত আটওয়ার্ক দিয়ে সজ্জিত করা হয়েছে। শীর্ষ সম্মেলনটি উপলক্ষ্যে শহরের প্রধান সড়ক ও রাস্তাগুলোকে গাছপালা, ফোয়ারা, ভাস্কর্য দিয়ে সুশোভিত এবং ট্রাই-কালার লাইট দিয়ে আলোকোজ্জ্বল করা হয়েছে। এছাড়াও নগরীর পার্ক ও উন্মুক্ত স্থানগুলোকেও নতুন রূপে সজ্জিত করা হয়েছে। কর্তৃপক্ষ ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিমানবন্দর থেকে সম্মেলন কেন্দ্র নগরীর ঐতিহাসিক প্রগতি ময়দান পর্যন্ত সাধারণ মানুষের পরিবহন চলাচল সীমিত করে ট্রাফিক পরামর্শ জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানসহ ২৫ জন বিশ্বনেতা এই সম্মেলনে যোগ দিবেন। জি২০ জোটের ১৮টি দেশের নেতারা এই সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। তবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই সম্মেলনে অংশ নিবেন না। তার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এতে অংশ নিবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও জি২০ সম্মেলনে যেসব প্রভাবশালী নেতা অংশ নিবেন, তারা হলেন- আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনি আলবানিজ, ব্রাজিলের প্রেসিডেন্ট লাইজ ইনাসিও লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়ের ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওল, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লেস মিশেল ও ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দের লেয়েন। এছাড়াও মেক্সিকোর প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দেশটির অর্থমন্ত্রী র‌্যাকুয়েল বুয়েনরোস্ত্রো সানচেজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আমন্ত্রণে আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো রয়েছেন- মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ্ আল সিসি ও মোরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনাউত। এছাড়াও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত, নাইজেলিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ও ওমানের উপ-প্রধানমন্ত্রী সাঈদ আসাদ বিন তারিক আল সাইদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সাইদ আসাদ বিন তারিক আল সাঈদ ওমান সুলতানের ব্যক্তিগত প্রতিনিধি। আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন ও কোমোরোসের প্রেসিডেন্ট আযালি আসুউমানি জি২০ সম্মেলনে যোগ দিবেন। এছাড়াও ডব্লিউটিও’র মহাপরিচালক গোজি ওকোনজো ইওয়েলা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজায় বাঙ্গা, ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানেম গেব্রেইয়েসুস, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ওইসিডি’র মহাসচিব ম্যাথিয়াস হুবার্চ পল কোরম্যান, আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএলও মহাপরিচালক ফোসোউন হাউগবো, আইএসএ মহাপরিচালক অজয় মাথুর, সিডিআরআই’র মহাপরিচালক অমিত প্রথি, এডিবি’র সভাপতি মাসাৎসুগু আসাতাওয়া এবং ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের চেয়ারম্যান ক্লাসসহ গুরুত্বপূর্ণ বহুজাতিক সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নিবেন।

Read More »

বাজারে সিন্ডিকেট আছে -এ ধরনের কথা আমি বলেনি : বাণিজ্যমন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ আগস্ট, ২০২৩ : বাজারে সিন্ডিকেট আছে-এ ধরনের কথা বলেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে, বাজারে পণ্যের ঘাটতি হলে-অনেকে দাম বাড়ানোর চেষ্টা করেন বলে তিনি জানান। বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেটদের সাথে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ‘বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব নয়’ এভাবে উল্লেখ করে গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এব্যাপারে সরকার প্রধানের মতামত জানতে চান। এ বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন,‘সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙ্গবো- এ ধরনের কথা তো আমি বলেনি। আমি বলেছি যে, বাজারে যখন ক্রাইসিস তৈরি হয়, তখন হঠাৎ করে জেল-জুলুম দিলে- মানুষের দুর্ভোগ বাড়বে। আমি এটাই বলেছিলাম। আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।’ তিনি বলেন, দেশে যখনই জিনিসপত্রের দাম বাড়ে তখন তা নিয়ন্ত্রণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ভোক্তা এবং ব্যবসায়ী উভয়ের স্বার্থ সংরক্ষণ হবে এটাই আমরা চাই। এ লক্ষ্যে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিয়ে বাজার মনিটরিং করে থাকি। অভিযান পরিচালনার মাধ্যমে অনেককে জেল জরিমানা করা হচ্ছে। কখনো কখনো আমাদের লোকবল কম হওয়ার কারণে কিছুটা শ্লথ হয়। আমি এ কথাটা বলেছি বলে তিনি উল্লেখ করেন। শ্রীলংকা মূল্যস্ফীতি নিযন্ত্রণে সফল হচ্ছে-আমরা সেই তুলনায় পিছিয়ে আছি-এ বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘শ্রীলংকা আর আমাদের অবস্থাটা ভিন্ন। শ্রীলংকার বড় যে আয় সেটা হলো পর্যটন খাত। সেটা তারা পুনরুদ্ধার করেছে বলে তারা উন্নতি করছে। পাশাপাশি ছোট দেশ, সেজন্য তারা উতরে গেছে। আমাদের তো বড় একটা দেশ। আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে।’ এদিকে, মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন নতুন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বৈঠকে বাণিজ্যমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিসের সভাপতি অতুল কেসাব, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমদ প্রমূখ বক্তব্য রাখেন।

Read More »

সর্বজনীন পেনশনে নিবন্ধনের পদ্ধতি জানিয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিলেন সজীব ওয়াজেদ

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ আগস্ট, ২০২৩ : সর্বজনীন পেনশন সুবিধায় নিবন্ধনের পদ্ধতির ভিডিও প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময়ে তিনি সার্বজনীন পেনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরাসরি উত্তর প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ভিডিওটি প্রকাশ করে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সজীব ওয়াজেদ। মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচুরড হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে? এর জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন।’ মফিজুল ইসলাম রাকিব নামে অপর একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না? জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন। রমিম খানে নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যেই প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন। এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র। এই স্কিম সাধারণ মানুষের জন্য, যে সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির।’ মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে এনআইডি নম্বর দিয়ে অ্যাপস দিয়ে বাট লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে। এর প্রতি উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে। আবার অনেক মানুষ একসাথে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোন সমস্যা ছাড়াই হয়ে যাবে। এই পোস্টের কমেন্টে সার্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানানো হয় সজীব ওয়াজেদকে সার্বজনীন পেনশন বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এ ছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো। ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেই সঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়।

Read More »

কিছু বড় দেশ বাংলাদেশে তাঁবেদার সরকার চায় : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন, কিছু বড় দেশ বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে এখানে একটি তাঁবেদার সরকার চায়। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কিছু (বড়) দেশ বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়, যেটি তাদের চাটুকার হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। . আওয়ামী লীগ নেতা-কর্মীদের রক্ত ঝরিয়ে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও যেসব দেশ বাংলাদেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন খুঁজছে তাদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রক্তের বিনিময়ে আমরা দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এর আগে বিরোধী দলে থাকা অবস্থায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও স্বচ্ছ ব্যালট বাক্স চালুর প্রস্তাব দিয়েছিল। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করেছে এবং কমিশনকে অর্থনৈতিকভাবে স্বাধীন করেছে। তারা (কিছু বড় দেশ) গণতন্ত্র ও নির্বাচনের অতীত সম্পর্কে নাও জেনে থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ, তারা আমাদের দেশে গণতন্ত্র এবং ভোট দেওয়ার অধিকার খুঁজছে।’ সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান, যে পকেট থেকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে হ্যাঁ/না ভোট এবং রাষ্ট্রপতির ভোটের মাধ্যমে ভোট কারচুপির সংস্কৃতি চালু করে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেন এবং এরশাদ ও খালেদা জিয়া (জিয়াউর রহমানের স্ত্রী) জিয়ার পথই অনুসরণ করেন। শেখ হাসিনা বলেন, বড় দেশগুলো সব সময় বিশ্বের সর্বত্র মাতবরি করার চেষ্টা করে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের অমানবিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যাদের (বড় দেশ) তাদের মতো বন্ধু আছে তাদের শত্রুর কোন প্রয়োজন নেই। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, গুম ও মানুষ হত্যার কথা বলে এমন কিছু দেশকে একপাশে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ ও নূরকে আশ্রয় দিয়েছে এবং বারবার অনুরোধ সত্ত্বেও তাদের ফিরিয়ে দিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুনি রাশেদকে ফেরত দেওয়ার অনুরোধ করেছি কারণ আমাদের বিচার বিভাগের বিচারে সে দোষী সাব্যস্ত হয়েছে। এতে হস্তক্ষেপ করার অধিকার তাদের নেই। তারা এখন খুনিদের পৃষ্ঠপোষকতা করছে।’ তিনি আরও বলেন, খুনি ডালিম ও রশিদ পাকিস্তান ও লিবিয়ার মধ্যে তাদের আস্তানা পরিবর্তন করে চলছে, অন্য একজন খুনির হদিস এখনও পাওয়া যায়নি এবং বাকি খুনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। তিনি বলেন, খুনিদের বিচারের জন্য আমার পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী বলেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি ছিলেন এবং তিনি খুনিদের বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন এবং তাদের বিদেশে বাংলাদেশ মিশনে পোস্টিং দিয়ে পুরস্কৃত করেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মোন্নাফী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাদেক খান এমপি, আবদুল কাদের খান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক একেএম মাজহার আনাম ও মো. আজিজুল হক রানা, পরিবার কল্যাণ সম্পাদক মেহেরুন্নেছা মেরি ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, মিজবাউর রহমান ভূঁইয়া রতন ও সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও গোলাম সারোয়ার কবির প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ও ভাইদের হত্যার পর ৩৫ বছর ধরে তারা ন্যায়বিচার পাননি। যেসব দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলছে, তারা কেন বিষয়টি নিয়ে আওয়াজ তোলেনি এ প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কি মানবাধিকার নেই? ন্যায়বিচার দাবির অধিকার নেই?’ তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ও এইচএম এরশাদের রাষ্ট্রক্ষমতা দখলের পথকে অবৈধ ঘোষণা করেছে এবং আদালতের আদেশ অনুযায়ী রাজনৈতিক দল–বিএনপি ও জাতীয় পার্টি অবৈধ। তিনি বলেন, বিএনপি শুধু হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ, ষড়যন্ত্র, দুর্নীতি, মানি লন্ডারিং ও চোরাচালান বা অস্ত্রের রাজনীতি জানে।

Read More »

রংপুরে চাকরিরতে আবেদনের বয়স ৩৫ এর দাবিতে মানববন্ধন করেছে, চাকরিতে আবেদন এর বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ রংপুর বিভাগীয় কমিটি

জালাল উদ্দিন/দক্সা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর বিভাগের সমন্বয়ক মোঃ তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদ ও ২ লক্ষ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম ভূখন্ডের সৃষ্টি হলেও স্বাধীনতার ৫২ বছর পরেও চাকরিতে আবেদনের বয়স পাকিস্তানের সাথে মিল রেখে ৩০ রাখা হয়েছে যা দুঃখজনক । ১৯৯১ সালে সর্বশেষ চাকরিতে আবেদনের ২৭ থেকে ৩০ করা যখন গড়আয়ু ছিল ৫৭ বছর এখন আমাদের গড় আয়ু ৭৩ বছর, যেহেতু গড় আয়ু, মাথাপিছু আয় জীবন যাএার মান বৃদ্ধি পেয়েছে তাই চাকরিতে আবেদনের বয়স ৩৫ সময়ের দাবি। তিনি বলেন বিশ্বের ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়স ৩৫+ কোনো দেশে ৪০ কোন দেশে ৪৫ কোন কোন দেশে উন্মুক্ত শুধু দক্ষিণ এশিয়ার পাকিস্তানে ৩০ এবং বাংলাদেশে ৩০ যা অযৌক্তিক। বাংলাদেশে মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, বিশ্বের উন্নয়ন অগ্রযাএায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাই বিশ্বের সাথে তালমিলিয়ে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা হোক।চাকরি প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক বলেন আওয়ামী লীগে ২০১৮ ইশতেহারে ৩৩ পাতায় চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির ব্যাপারে যৌক্তিকতার বিচারে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে করোনার বাস্তবতার চেয়ে আর কি যুক্তিকতা থাকতে পারে তাই আগামী ইশতেহারের আগেই ৩৫ বাস্তবায়ন চাই চাকরি প্রত্যাশী মোঃ শাহাজাদা ইসলাম বলেন সেশনজট ও করোনা বিবেচনায় ৩৫ চাই ।করোনার মহামারীর কারণে আমাদের যাদের ২৭, ২৮ বয়স ছিল তারা ব্যাকডেট সুবিধা পায় নাই, যা ছাএ সমাজের সাথে বৈষম্য ও প্রতারণার সামিল। চাকরি প্রত্যাশী সুমনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী তাই চাকরিতে আবেদনের বয়স ৩৫ হলে নারীরা জীবন সংগ্রামে এগিয়ে যাবে। চাকরি প্রত্যাশী দিলীপ কুমার বলেন ব্যাকডেট নামক মুলা আবিষ্কার করল কে, যে মুলা আমরা চাই না আমরা স্হায়ীভাবে বয়স ৩৫ বৃদ্ধি চাইএবং গতকাল কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে রাত নয়টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম সদরের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দীন এমপি সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি করা হয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুরবিভাগের সমন্বয়ক মোঃ তাজুল ইসলাম ৩০ আগষ্ট থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্হান কর্মসূচীতে সকলকে অংশ গ্রহণ করার অাহবান ও মানববন্ধনে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন, সাংবাদিক ও উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন ও একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়

Read More »