জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় শোক দিবসকে ঘিরে রংপুরে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জয়ীতাদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত করা হয়।বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নাজমুল হুদাসহ অন্যরা।বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর দেশের প্রতি যে ভালোবাসা ছিল, তা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের দেশের জন্য কাজ করতে হবে, উন্নয়নের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে হবে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর দেশের ত্যগের বিষয়টি উপলব্ধি করতে পারে এবং তা থেকে শিক্ষা নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়তে পারে।
















