সর্বশেষ
সর্বশেষ

Day: September 8, 2023

রংপুরে বকসা বৃদ্ধাশ্রমে চাঁদের আলো সংগঠনের উদ্যোগে নলকূপ প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বকসা বৃদ্ধাশ্রমে চাঁদের আলোর সংগঠনের উদ্যোগে বৃদ্ধা বাবা মায়েদের পানির সমস্যা দূরীকরণের জন্য নলকূপ প্রদান করা হয়। গতকাল শুকুবার রংপুর সিটি কর্র্পোরেশনের ৭ নং ওয়ার্ডে অবস্তিত বকসা বৃদ্ধাশ্রম চাঁদের আলোর সংগঠনের সদস্য মোছাঃ মনোয়ারা খাতুনের উদ্যোগে নলকূপ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদের আলোর নির্বাহী পরিচালক মোছাঃ শাহাজাদী ইয়াসমিন কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, ব্যাংকার মোঃ কামরুজ্জামান। এ ছাড়া ও উপস্থিত ছিলেন চাঁদের আলোর সংগঠনের সদস্য মোছাঃ ইক্তা হাছনা লুনা, মোছাঃ আর্ফিন নাহার বিউটি রংপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊষার নির্বাহী পরিচালক মোঃ নুরুন্নবী মিঞা। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সকলে বকসা বৃদ্ধাশ্রমের অবস্থানরত বাবা ও মায়েরদন শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তাদের সাথে কিছু সময় কাটান। এয়াড়া অতিথিরা সর্বদা এই বৃদ্ধাশ্ররমর পাশে থাকার আশ্বস ব্যক্ত করেন।

Read More »

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিরঙ্কুশ জয়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ টি পদের মধ্যে ১৩ পদে জয় পেয়েছে তারা। এরমধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুইজন এবং স্বতন্ত্র প্যানেল থেকে দুইজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে রির্টানিং অফিসার আব্দুর রউফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোটে বিশাল ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে (২৪৮) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত আব্দুল কাইউম মন্ডল (৯০) এবং আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে (১৮২) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হক প্রামানিক, তার নিকটতম প্রতিদ্বন্দী আফতাফ উদ্দিন (১৭৬) ভোট পান। আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গত নির্বাচনের নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি জহিরুল আনম, সহ-সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া ও রফিকুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহ মোঃ নয়নুর রহমান টফি, বার সম্পাদক মোস্তফা জামান দোলন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান হিরু, সদস্য পদে রাশেদুল ইসলাম রাসেল, শীতাংসু কুমার মন্ডল সোহাগ। বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বার সম্পাদক লতিফুর রহমান ডাবলু, সদস্য পদে ফাতেমা আখতার কনা। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম রবি ও সদস্য পদে শহিদুল ইসলাম স্বপন। বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ৩৭৬ জন। রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৭টি পদে দু’টি প্যানেলে ৩৩জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীসহ সর্বমোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করেন। উল্লেখ্যঃ কয়েকবছর ধরে রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামীলীগের দুটি প্যানেল থাকলেও এবারে একটি প্যানেলে নির্বাচন করে তারা।

Read More »

রংপুরে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর এর আয়োজিত ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধনী আলোচনায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। উদ্বোধনী আলোচনায় আলোচনা করেন ভাওয়াইয়া গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর। ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবে রংপুর বিভাগের ভাওয়াইয়া শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।

Read More »

রংপুরে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর নুরপুরস্থ প্রগতি বিদ্যা ভুবন মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কায়ছার রাশেদ খান শরীফ, মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক শাহানাজ বেগম লাভলী, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রকাশ দাস পিন্টু, যুবলীগ নেতা আশিক সোহেল, ২৬ নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি সোহানুর রহমান সোহান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদার রহমান বাবু। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ কাওছার মামুন। আলোচনা শেষে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্ব রাখা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এসময় বঙ্গবন্ধুর আত্মজীবনী বই, ক্রেষ্ট, সনদ ও বৃত্তি প্রদান করা হয় ।

Read More »

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, পীর ফজলুর রহমান এমপি, নূর মোহাম্মদ এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি এবং রুমানা আলী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। “জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল, ২০২৩” পরীক্ষা করে রিপোর্ট প্রদান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, বিলটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, মহাপরিচালক এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়াও, দুই বিভাগের অধীনস্থ সংস্থার কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আরমা দত্ত এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন। বৈঠকে বিগত ২৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং “জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল, ২০২৩” সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি “জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল, ২০২৩” প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রনয়ণের সুপারিশ করে। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো: আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পনের আগষ্টে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধাসহ সকল পর্যায়ের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বৈঠকে “বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০২৩” এর উপর আলোচনা ও রিপোর্ট প্রদানপূর্বক চলতি সংসদ অধিবেশনে উত্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ এবং “জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩” এর উপর বৈঠকে বিস্তারিত আলোচনা ও অধিকতর সংশোধন পূর্বক কমিটি কর্তৃক রিপোর্ট প্রদান করা হয়। বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ: একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠক আজ কমিটি সভাপতির অনুপস্থিতিতে কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফাহমী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মোঃ নুরুল আমিন, মনিরা সুলতানা এবং জাকিয়া পারভীন খানম বৈঠকে অংশগ্রহণ করেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে “সাইবার নিরাপত্তা বিল, ২০২৩” বিলের উপর বিস্তারিত আলোচনা শেষে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »