জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর এর আয়োজিত ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধনী আলোচনায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী আলোচনায় আলোচনা করেন ভাওয়াইয়া গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর। ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসবে রংপুর বিভাগের ভাওয়াইয়া শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে ৩ দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
















