সর্বশেষ
সর্বশেষ

Day: September 29, 2023

প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবিপ্রধান হারুন

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ। বুধবার বিকালে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তরবারি তুলে দেন ডিবিপ্রধান। এ সময় হারুন অর রশীদ বলেন, ময়মনসিংহ জেলা ৬টি বিভাগে বিভক্ত হয়েছে। এ ছয়টি জেলাকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহ রূপান্তর হলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধজীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা। এ মিলন বন্ধনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল। তিনি বলেন, বৃহত্তর মংমনসিংহের অনেক কৃতি সন্তান এখানে উপস্থিত আছেন। আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যিনি বৃহত্তর মংমনসিংহের কৃতি সন্তান। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। ১৯৮৪ সালের পর থেকে আইন বাংলাদেশে প্রণীত হচ্ছে সবই বাংলায়। এর আগে যত আইন আছে সে আইনগুলো ইংরেজিতে। ইংরেজিতে আইন বাংলায় তর্জমা করা এটা কঠিন কাজ নয়। তবে তত সহজও নয়। কারণ আইনের ভাষাগুলো একটু ভিন্ন রকম।

Read More »

রংপুরে শিল্প ও বাণিজ্য মেলার কাজ শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর ক্রীকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা কাজের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. ডাব্লিউ. এম. রায়হান শাহ্। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন, ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক ও মেলা/ প্রদর্শনী ব্যবসা উন্নয়ন উপ পরিষদের আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান মওলা, যুগ্ম আহ্বায়ক ও পরিচালক সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, চেম্বারের পরিচালক আলী আহমেদ চান্দ, মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আব্দুর রাজ্জাক, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ রুবায়েত হোসেন খান, মোঃ রাকিবুল হাসান, মোঃ আব্দুল্লাহীল শাফী, ইভেন্ট ম্যানেজমেন্ট বাপ্পি এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান, মোঃ মিজানুর রহমান, স্থানীয় ব্যবসায়ীবৃন্দসহ প্রমুখ। রংপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ এর সফলতা কামনা দোয়া করা হয়।

Read More »

রংপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত। হিজরী বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) বলে অভিহিত করেন। ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও রংপুরে নানান কর্মসূচির মধ্যেদিয়ে জশনে জুলুস পালন করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও মাশায়েখে তরিকত কমিটি রংপুর জেলা ও মহানগর কমিটিসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনগুলো। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় আলমনগরস্থ আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে জমায়েত করেন এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও মাশায়েখে তরিকত রংপুর জেলার সভাপতি পীরে তরিকত শাহ্ আহমেদ ছাঈদ আহমাদী. সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম (শফিক), সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম উদ্দিন মনি, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও মাশায়েখে তরিকত রংপুর মহানগর কমিটির সভাপতি আব্দুল বাছেদ ও সম্পাদক আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, আহলে সুন্নাত যুব পরিষদের সভাপতি আতিকুল হক ছানা, সাধারণ সম্পাদক আবু ইসাসহ বকতিয়া খানকা শরিফ, আনছারিয়া দরবার শরিফ, মুক্তারিয়া খানকা শরিফ, সামছিয়া জালালিয়া খানকা শরিফ, গাওছিয়া খানকা শরিফ ও আশরাফিয়া খানকা শরিফের নেতৃবৃন্দ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনছারীয়া দরবার শরিফের পীর সাহেব মোঃ সিরাজুস সালেকিন। দোয়া ও মোনাজাত শেষে বর্ণাঢ্য র‌্যালীটি পূনরায় আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এদিকে আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষের চারা বিতরণ ও দুঃস্থদের মাঝে খাবার ও উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Read More »

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর আ’লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দেয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, এ্যাড. দিশাদ ইসলাম মুকুল, নওশাদ রশিদ, সফিকুল ইসলাম রাহেল, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম মিলন, শামীম তালুকদার, এ্যাড. সুমন, কাউন্সিলর রফিকুল আলম, রংপুর মেট্রো কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহাজাদা আরমান, রংপুর মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মততাজ বেগম, সহ সভাপতি রুপালী হক, সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে বেতগাড়ী ইউনিয়নে আ’লীগ নেতা এ্যাড.রাজুর মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উন্নয়ন সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে। দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। গতকাল রাতে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর জোত নতুন সার্বজনীন হরিমন্দির আয়োজিত “সপ্তদিন ব্যাপী শ্রীমদ ভাগবত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনা সরকার না থাকলে আবারও ২০০১ সালের মতো সংখ্যালঘু নিধনযজ্ঞ করবে।দেশে আবারও দূর্ণীতি, খুন,লটপাত সন্ত্রাসি কার্যক্রম শুরু করবে বিএনপি।তাই দেশের উন্নয়ন সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সকলকে আবারও নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সালেক সরকার, বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌনিক শাহ, সাধারণ সম্পাদক অরিন্দম গোস্বামী লিটন প্রমুখ।

Read More »