জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দেয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, এ্যাড. দিশাদ ইসলাম মুকুল, নওশাদ রশিদ, সফিকুল ইসলাম রাহেল, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম মিলন, শামীম তালুকদার, এ্যাড. সুমন, কাউন্সিলর রফিকুল আলম, রংপুর মেট্রো কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহাজাদা আরমান,
রংপুর মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মততাজ বেগম, সহ সভাপতি রুপালী হক, সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















