সর্বশেষ
সর্বশেষ

Day: October 17, 2023

সাবেক সাবরেজিস্ট্রার পারভীন কারাগারে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সিলেটে সরকারের রাজস্ব ফাঁকির মামলায় সাবেক সাবরেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক একিউএম নাছির উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলার অভিযুক্ত ২২ জনের মধ্যে বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক। দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম জানান, ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় আজ আদালতে উপস্থিত হয়ে সাবেক সাবরেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ওই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদক জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী ২২ জনকে আসামি করে একটি মামলা করেন। সিলেটের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে করা মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানির জায়গা ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ভুয়া নামজারির মাধ্যমে একই দিনে নিয়মবহির্ভূতভাবে ১২টি দলিলে বিক্রি করেন। এতে সরকার ১ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। মামলার বাদী ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত করানোর জন্য অনুরোধ জানান। পরবর্তীতে দুদক তদন্ত করে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

Read More »

রংপুরে মাওলানা কেরামত আলী কলেজ গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মাওলানা কেরামত আলী কলেজ গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা এক টায় রংপুর মহানগরের প্রান কেন্দ্রে অবস্থিত মাওলানা কেরামত আলী কলেজ গভর্নিং বডির নবাগত সভাপতি ও রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সাবেক ছাত্র নেতা মোঃ আতাউর জামান বাবু অত্র কলেজের সভাপতি মনোনিত হওয়ায় মাওলানা কেরামত আলী কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বারেক আলী। অনুষ্ঠানে সংবর্ধিত সভাপতি শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতার আস্বাস প্রদান করেন এবং প্রতিষ্ঠানের সব বিষয়ের খোজ খবর নেন। অনুষ্ঠানটি প্রভাষক নুর সামাদের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারি আধ্যাপক মিসেস মোমেনা আখতার, আব্দুল মালেক , নুর ই আলম, সাইফুল আলম ও প্রভাষক মাহাফুজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার আখিঁ জামান, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক কর্মচারীগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আহসান হাবীব রবু।

Read More »

রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর বিয়াম স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্। পরে বিয়াম স্কুল এন্ড কলেজ হল রুমে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ বলেন, নিজেকে সুস্থ রাখতে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য নিয়মিত হাত ধোয়া দরকার। বিশুদ্ধ পানি দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু আক্রান্ত করতে পারে না। তিনি বলেন, গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে শুধু হাত ধোয়া সঠিকভাবে না হওয়ার কারণে। সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম অনেকেই জানেনা। আমরা সঠিক ভাবে হাত ধুবো সুস্থ থাকবো। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, বিয়াম ল্যাব্রোটারী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আহসান হাবীব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রোকৌশলী দেলোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে সরকারি বেগম রোকেয়া কলেজের কর্মচারীদের কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মকর্তাদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে সারাদেশের ন্যায় কর্মবিরতি পালন করেছে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের কর্মচারীবৃন্দ। সোমবার ( ১৬ অক্টোবর) রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণ ব্যতি রেখে নতুন নিয়োগ বন্ধের দাবি নিয়ে কর্মবিরতি চলাকালীন সময় বক্তব্য রাখেন কর্মচারী মোঃ আব্দুল মতিন, নুর মোহাম্মদ, মনিরা খাতুন, সৈয়দ নাসির আলী, সবুজ কমিার জয়, রেজওয়ানুর রহামন। বক্তারা বলেন, দীর্ঘ ২০১৩ সাল থেকে এই আন্দোলন। উর্ধতন কর্মকর্তাদের নিকট উথাপন করা হয়েছে। সংসদে উপস্থাপন করা হয়েছে এখনো কোন কর্ণপাত হয় নি। এত দিনে মৌখিক আশ্বাসের উপর চলছি আমরা। এর মধ্যে আবার নিয়োগ দেয়া হচ্ছে। এতে আমাদের চাকরি নিয়েও আতঙ্কে আছি আমরা। ৪ হাজার থেকে ১০ হাজার টাকার এই যৎসামান্য বেতন নিয়ে আমাদের খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। আমাদের এই ৩ দফা দাবি বাস্তবায়ন জন্য সরকারের প্রতি দাবি জানাই।

Read More »

রংপুরে ভর্তুকি মুল্যে টিসিটি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর ১৬ নং ওয়ার্ডে নিত্য প্রয়োজনীয় পণের মুল্য সহনিয় পর্যায়ে রাখতে সরকার কতৃক নির্ধারিত উপকারভোগী পবিারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিটি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকালে নগরীর সিওবাজার হলি চাইল্ড স্কুল মাঠে এলাকার নির্ধারিত উপকারভোগী পবিারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিটি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুর রহমান, সাধারণ শাখা প্রধান জাহাঙ্গীর কবির শান্ত, সেনেটারী ইনেসপেক্টরমোঃ আব্দুল কাইয়ুম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নব নির্বাচিত রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে নগরীর চাউল আমোদ রোডস্থ মহানগর জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম.এ. মজিদ। তিনি কার বক্তব্যে, শ্রমিক ও সংগঠনের কল্যাণে রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনাসহ সংগঠনকে কিভাবে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে আলোচনা করেন। আলোচনা শেষে রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জাবেদ প্রধান অতিথি এম.এ.মজিদকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দর্জি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোফজুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক রতিন চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক রায়হান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক বুলেট, প্রচার সম্পাদক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »