সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সাবেক সাবরেজিস্ট্রার পারভীন কারাগারে

সাবেক সাবরেজিস্ট্রার পারভীন কারাগারে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সিলেটে সরকারের রাজস্ব ফাঁকির মামলায় সাবেক সাবরেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক একিউএম নাছির উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলার অভিযুক্ত ২২ জনের মধ্যে বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম জানান, ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় আজ আদালতে উপস্থিত হয়ে সাবেক সাবরেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ওই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী ২২ জনকে আসামি করে একটি মামলা করেন। সিলেটের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে করা মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানির জায়গা ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ভুয়া নামজারির মাধ্যমে একই দিনে নিয়মবহির্ভূতভাবে ১২টি দলিলে বিক্রি করেন। এতে সরকার ১ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

মামলার বাদী ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত করানোর জন্য অনুরোধ জানান। পরবর্তীতে দুদক তদন্ত করে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM