
রংপুরে রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ এর দাফন কার্য সম্পন্ন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ আর নেই । বুধবার ভোর ৫ (পাঁচ) ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নগরীর শালবন মিস্ত্রিপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …….রাজিউন)। বুধবার বাদ আসর নগরীর শালবন কৈলাশ রঞ্জন স্কুল ঈদগাহ মাঠে রাষ্ট্রিমর্যাদা গার্ড অব অনার শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে দাফনকার্য সু-সম্পন্ন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন শালবন মিস্ত্রিপাড়া মসজিদেরর ইমাম মোঃ নুরুল ইসলাম । জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোঃ আফজাল, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আব্দুল মান্নœ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, সিটিএসবি (হেড কোয়াটার ) আবু বকর সিদ্দিক, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মোছাদ্দেক হোসেন বাবলু, ছোট ভাই মোয়াজ্জেম হোসেন লাবলু, বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, বীর মুক্তিযোদ্ধা আকবর হেসেন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোঃ মাহাফুজার রহমান, রংপুর জেলা আওমীলীগের সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রংপুর চেস্বার অব কমার্স এন্ড ইহুাট্্িরজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেস্বার অব কমার্স এন্ড ইহুাট্্িরজের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ মাহামুদ সুজন, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি অজয় সরকার দুলু ও সাধারণ সম্পাদক মোঃ আবু জাকারিয়া জাকির প্রমুখ । সকলে মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা ও শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
















